বুধবার; 23 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 23 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ

ক্যাম্পাস নিউজ

ক্যাম্পাস নিউজ
campus-news

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি ও অতিথিরা অংশ নেন।

ক্যাম্পাস নিউজ
campus-news

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে হাজারীবাগের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ক্যাম্পাস নিউজ
campus-news

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে, উত্তরা ইউনিভার্সিটি তাদের বার্ষিক গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৬ আয়োজন করে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ অবদানের স্বীকৃতি ও সম্মাননা জানানো হয়।

ক্যাম্পাস নিউজ
campus-news

চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন চলতি ২০২৬ সালের মধ্যেই আয়োজনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জানিয়ে এ দাবি জানায় জাকসু।

ক্যাম্পাস নিউজ
campus-news

উত্তরা ইউনিভার্সিটির নেতৃত্বে অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা

উত্তরা ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা উচ্চশিক্ষা, শিক্ষকতা, গবেষণা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন শিক্ষাবিদ। বাংলা ভাষাবিজ্ঞানে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জনের পাশাপাশি তিনি উত্তরা ইউনিভার্সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। বর্তমানে উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন।

ক্যাম্পাস নিউজ
campus-news

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় পর্বের ক্রীড়া প্রতিযোগিতা শুরু

সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’–এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। আজ রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

ক্যাম্পাস নিউজ
campus-news

৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষার্থীরা

পরিবহন সেবায় সংকট বৃদ্ধি পাওয়ায় পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) পরিবহন অফিসে তালা দিয়েছেন মাভাবিপ্রবি শিক্ষার্থীরা।

ক্যাম্পাস নিউজ
campus-news

বাকৃবি ক্যাম্পাসে ধারাবাহিকভাবে চুরি-ছিনতাই, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একাধিক আবাসিক হলে গত কয়েকদিনে ধারাবাহিকভাবে চুরির অভিযোগ উঠেছে। একই সময়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানেও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। বিশেষ করে আবাসিক হলগুলোর পেছনের অংশ, প্রবেশপথ ও জানালার নিরাপত্তা জোরদার এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

ক্যাম্পাস নিউজ
campus-news

অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজসমূহের শিক্ষকদের একাডেমিক ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সুচারুরূপে পরিচালনার লক্ষ্যে অনলাইন শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ক্যাম্পাস নিউজ
campus-news

অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজসমূহের শিক্ষকদের একাডেমিক ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সুচারুরূপে পরিচালনার লক্ষ্যে অনলাইন শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ক্যাম্পাস নিউজ
campus-news

সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময়

সিটি ইউনিভার্সিটির গুণগত মান নিশ্চিতকরণ, একাডেমিক উৎকর্ষ বৃদ্ধি এবং অ্যাক্রেডিটেশন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান প্রফেসর ড. মো. আকতার হোসেন, পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. শাহ মো. এমরান এবং পরিচালক (অ্যাক্রেডিটেশন) প্রফেসর নাসির আহমেদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অনুষদের ডিন, একাডেমিক প্রধান, আইকিউএসি ও পিএসিএ কমিটির সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পাস নিউজ
campus-news

ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদারে IMPAC Engineering পরিদর্শনে উত্তরা বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, শিল্প-অভিজ্ঞতা ও চাকরির সুযোগ বাড়াতে IMPAC Engineering-এর সঙ্গে সহযোগিতার উদ্যোগ নিয়েছে উত্তরা বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগ। শিগগিরই দুই প্রতিষ্ঠানের মধ্যে MoU স্বাক্ষরের প্রত্যাশা।

ক্যাম্পাস নিউজ
campus-news

রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১৪ জানুয়ারি। ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ক্যাম্পাস নিউজ
campus-news

জমকালো আয়োজনে নবীনদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়

নানা আয়োজনের মধ্য দিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জমকালো আয়োজনে ফুল ও শিক্ষাসামগ্রী দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়।

ক্যাম্পাস নিউজ
campus-news

বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণা

২০২৪ সালের ১৮ জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়কে (ববি) ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট। শনিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্যাম্পাস নিউজ
campus-news

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) আয়োজিত ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’ আগামী ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

ক্যাম্পাস নিউজ
campus-news

বুয়েটে ঢাকা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বুয়েট) সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (সিইআরএম) এবং যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত ‘ঢাকা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোম্যাসি ওয়ার্কশপ ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

ক্যাম্পাস নিউজ
campus-news

নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বরাদ্দ স্থগিত, যা জানা গেল

অনুমোদিত পদ ও বিভাগ পরিবর্তন করে শিক্ষক নিয়োগের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১৭ শিক্ষকের বেতন-ভাতা বরাদ্দ স্থগিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। কমিশনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এসব শিক্ষকের সংশ্লিষ্ট পদে বেতন-ভাতা বরাদ্দ না রাখার সুপারিশ করেছে ইউজিসি।

ক্যাম্পাস নিউজ
campus-news

Eastern University Research Society-এর উদ্যোগে Poster Presentation Competition

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক চিন্তা, সৃজনশীলতা ও উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করতে Eastern University Research Society (EURS)-এর উদ্যোগে Competition on Poster Presentation 2026 অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পাস নিউজ
campus-news

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঢাকা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়, শান্তি ও কল্যাণের শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।

ক্যাম্পাস নিউজ
campus-news

বাংলায় ইসলাম: প্রত্নতাত্ত্বিক ও নান্দনিক ঐতিহ্য অন্বেষণে বিশেষ আয়োজন

বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে ইসলামের সমৃদ্ধ ও বহুমাত্রিক অবদানকে নতুনভাবে তুলে ধরতে<strong> “বাংলায় ইসলাম</strong>: একটি প্রত্নতাত্ত্বিক ও নান্দনিক খোঁজ” শীর্ষক একটি বিশেষ আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ক্যাম্পাস নিউজ
campus-news

মিরাজ শেখ নিখোঁজের ১৪০ দিন, ‘নতুন আয়নাঘর কোথায়’—জেডিপির প্রশ্ন

বিএনপি সরকারের আমলে প্রথম গুমের শিকার হয়েছেন বলে দাবি করা মিরাজ শেখকে জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্ত্বরে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন পালন করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। মানববন্ধনে ‘নতুন করে কোথায় আয়নাঘর গড়ে তোলা হয়েছে’—এমন প্রশ্ন তুলে সংগঠনটির আহ্বায়ক নাঈম আহমাদ বলেছেন, কোনোভাবেই বাংলাদেশে আবার গুমের সংস্কৃতি ফিরতে দেওয়া হবে না।

ক্যাম্পাস নিউজ
campus-news

বাংলাদেশের শ্রমবাজার ও কর্মসংস্থান নীতিতে নতুন গবেষণাভিত্তিক সংযোজন

ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ফারজানা মুনশির নতুন বই ‘The Labour Market in Bangladesh: Emerging Challenges, Future of Work, and Policy Direction’ প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান রাউটলেজ। বইটিতে বাংলাদেশের শ্রমবাজারের বিদ্যমান চ্যালেঞ্জ, নারী ও যুব কর্মসংস্থান, অভিবাসন, শিশুশ্রম, তৈরি পোশাকশিল্প এবং ভবিষ্যতের কর্মসংস্থান নিয়ে তথ্য-উপাত্তনির্ভর বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

ক্যাম্পাস নিউজ
campus-news

বিএইটিই অ্যাক্রেডিটেশনের প্রস্তুতিতে উত্তরা বিশ্ববিদ্যালয়ে বিশেষ মেন্টরিং সেশন

উত্তরা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে ‘BAETE Accreditation Journey: Insights from Experts’ শীর্ষক মেন্টরিং সেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চারটি প্রকৌশল বিভাগের BAETE অ্যাক্রেডিটেশন প্রস্তুতি, BAETE Manual V3.0, কোর্স ফাইল, পরীক্ষা ব্যবস্থাপনা, থিসিস ও ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের ডকুমেন্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

ক্যাম্পাস নিউজ
campus-news

একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ সেন্ট গ্রেগরীর, পরীক্ষা ১৩ সেপ্টেম্বর

একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম খ্রিষ্টান মিশনারী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির নিজস্ব নিয়মে ভর্তি প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ভর্তির আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে, চলবে ১২ সেপ্টেম্বর অব্দি।

ক্যাম্পাস নিউজ
campus-news

জাবির হলে জুনিয়রদের ডেকে গালাগাল, মুচলেকায় ছাড়া পেলেন ৮ সিনিয়র

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে জুনিয়র শিক্ষার্থীদের ডেকে আলোচনা করতে গিয়ে রাগারাগি ও গালাগালের ঘটনায় লোক প্রশাসন বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (৫৪ ব্যাচ) আট সিনিয়র শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হলের ১২৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

ক্যাম্পাস নিউজ
campus-news

নকলের দায়ে বহিষ্কার হলেন রাবির সিনেট সদস্য আকিল

পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ার দায়ে এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী ও সিনেটে নির্বাচিত ছাত্র প্রতিনিধি আকিল বিন তালেব। তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রধান অধ্যাপক হাসনাত কবির।

ক্যাম্পাস নিউজ
campus-news

বিইউএফটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ হিল রাকিব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, বিশিষ্ট অতিথি ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসাইন।

ক্যাম্পাস নিউজ
campus-news

১১ দিন ডেঙ্গুর সঙ্গে লড়ে না ফেরার দেশে যবিপ্রবির আদিবা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদিবা সাহা মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ২১ বছর।

ক্যাম্পাস নিউজ
campus-news

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষা।

ক্যাম্পাস নিউজ
campus-news

মতিঝিল আইডিয়ালের ৪৩ শিক্ষককে একযোগে বদলি

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মিতিঝিল ব্রাঞ্চ থেকে একযোগে ৪৩ শিক্ষককে অন্য ব্রাঞ্চে বদলি করা হয়েছে। বিষয়টি নিয়ে বদলি হওয়া শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ক্যাম্পাস নিউজ
campus-news

Dabur Bangladesh পরিদর্শন করেছে Northern University Bangladesh এর বিবিএ শিক্ষার্থীরা

নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের (NUB) ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ২২ আগস্ট ২০২৬ ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেডে একটি শিল্প পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। বাস্তব ও শিল্পভিত্তিক শিক্ষার সুযোগ তৈরির লক্ষ্যে আয়োজিত এ পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের একদল শিক্ষার্থী শিক্ষকবৃন্দের সঙ্গে অংশ নেন।

ক্যাম্পাস নিউজ
campus-news

ইন্টেরিয়র আর্কিটেকচার বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিল Shanto-Mariam University of Creative Technology

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ইন্টেরিয়র আর্কিটেকচার (আইএ) বিভাগে সামার ২০২৬ সেমিস্টারের নবাগত ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ক্লাস ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট ২০২৬ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাস নিউজ
campus-news

আইন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিল Shanto-Mariam University of Creative Technology

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির আইন বিভাগের উদ্যোগে এলএল.বি. (অনার্স) ৪০তম ব্যাচের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাস ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পাস নিউজ
campus-news

না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ

হাবিবুর রহমান শুভ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৩ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ক্যাম্পাস নিউজ
campus-news

ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যম থেকে আসা শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি। গত ২ আগস্ট এই কমিটির বরাত দিয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা কী হবে বা তাদের জন্য কোনো নির্দিষ্ট আসন বরাদ্দ থাকবে কি-না তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

ক্যাম্পাস নিউজ
campus-news

২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে ‘কালো দিবস’

২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের ওপর সংঘটিত অমানবিক, বেদনাদায়ক ও নিন্দনীয় ঘটনার স্মরণে ‘কালো দিবস’ পালন করবে ঢাবি।

ক্যাম্পাস নিউজ
campus-news

ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় সিরিজ সেমিনার

ইনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স (ইএসজি) মানদণ্ড নারীদের জন্য কর্মজীবন ও ব্যবসায়িক ক্ষেত্রে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করছে। তবে যথাযথ পরিকল্পনা, নীতিগত সহায়তা ও কার্যকর বাস্তবায়ন ব্যবস্থা নিশ্চিত করা না গেলে এসব মানদণ্ড পরিপালনের ক্ষেত্রে নারী-মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত ও অসম চাপের মুখে পড়তে পারে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

ক্যাম্পাস নিউজ
campus-news

পাবনা মেডিকেল কলেজের প্রধান ফটকে বেহাল দশা, ধান লাগালেন শিক্ষার্থীরা

পাবনা মেডিকেল কলেজের (পামেক) প্রধান ফটকে সড়কের বেহাল দশা। দীর্ঘদিন দাবি-দাওয়া জানিয়ে এসেও রাস্তা সংস্কার না হওয়ায় এবার ধান গাছ রোপণ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে কলেজের প্রধান ফটকের সামনে এই গাছ রোপণ করেন তারা।

ক্যাম্পাস নিউজ
campus-news

এডাস্টে কৃষিতে GIS ও Remote Sensing-এর প্রয়োগ নিয়ে ওয়ার্কশপ

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সম্ভাবনা তুলে ধরতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) এগ্রিবিজনেস বিভাগ এবং সেন্টার ফর জিওস্পেশিয়াল ইন্টেলিজেন্স, প্লানেটরি সায়েন্স অ্যান্ড স্পেস সিস্টেম (CGIPSS)-এর যৌথ উদ্যোগে ‘Application of GIS and Remote Sensing in Agriculture’ শীর্ষক একটি ওয়ার্কশপ শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পাস নিউজ
campus-news

নেপালে ৩য় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে এডাস্টের জার্নালিজম বিভাগের অংশগ্রহণ

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট)-এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের একটি প্রতিনিধিদল নেপালে অনুষ্ঠিত ৩য় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন ২০২৬-এ অংশগ্রহণ করেছে।

ক্যাম্পাস নিউজ
campus-news

বাউবির বিএ-বিএসএস পরীক্ষা শুরু আজ, চলবে ৬ নভেম্বর পর্যন্ত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে পরিচালিত ২০২৫ সালের বিএ ও বিএসএস পরীক্ষা শুক্রবার (২১ আগস্ট) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত মোট ২৮৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ক্যাম্পাস নিউজ
campus-news

অনিয়মের অভিযোগে পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যাহার

গবেষণাপত্রে লেখকত্ব ও প্রতিষ্ঠানের পরিচয় নিয়ে অসঙ্গতি, তথ্যসূত্র (রেফারেন্স) সংক্রান্ত ত্রুটি, চিত্রের ডুপ্লিকেশন, সন্দেহজনক ফলাফল ও উপসংহারসহ নানা ধরনের গবেষণা অনিয়মের অভিযোগে আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নাল থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পাঁচজন শিক্ষকের পাঁচটি গবেষণাপত্র প্রত্যাহার (রিট্র্যাক্ট) করা হয়েছে।

ক্যাম্পাস নিউজ
campus-news

উত্তরা ইউনিভার্সিটিতে BNCC এর বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর দেশব্যাপী বৃক্ষরোপণ উদ্যোগের অংশ হিসেবে উত্তরা ইউনিভার্সিটিতে আনুষ্ঠানিক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিএনসিসি ক্যাডেটরা অংশ নেন।

ক্যাম্পাস নিউজ
campus-news

ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গৌরবময় অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ক্যাম্পাস নিউজ
campus-news

দুই দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থী সৌভিক সাহা

গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌভিক সাহা। তার বাড়ি কুষ্টিয়ার রাজারহাটপুর গ্রামে। তার নিখোঁজের ঘটনায় পরিবার, সহপাঠী ও পরিচিতদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

ক্যাম্পাস নিউজ
campus-news

৬৪ বছরেও অডিটোরিয়াম পায়নি ভোলা সরকারি কলেজ

প্রতিষ্ঠার ৬৪ বছর পেরিয়ে গেলেও আধুনিক কোনো অডিটোরিয়াম নির্মিত হয়নি দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভোলা সরকারি কলেজে। ফলে জাতীয় দিবস পালন, নবীনবরণ, বিদায় অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন ও একাডেমিক সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করতে গিয়ে নিয়মিত ভোগান্তিতে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

ক্যাম্পাস নিউজ
campus-news

উত্তরা বিশ্ববিদ্যালয়ের সামনে বেপরোয়া কভার্ড ভ্যানের ধাক্কায় শিক্ষার্থী গুরুতর আহত

উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে ক্যাম্পাসের সামনে বটতলা এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি কভার্ড ভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

ক্যাম্পাস নিউজ
campus-news

এমআইএসটির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ক্যাম্পাস নিউজ
campus-news

মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার সাথে খুলছে চাকরির দুয়ার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা, গবেষণা, জাপানি ভাষা শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে জাপানের টোকিওভিত্তিক ‘ইয়োমিকাতা জাপানিজ ল্যাংগুয়েজ অ্যান্ড কনসালটেন্সি সেন্টার’-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করা হয়েছে।

ক্যাম্পাস নিউজ
campus-news

ইউআইইউতে ইএসজি ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য ইএসজি ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা বিষয়ক সেমিনার সিরিজ অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পাস নিউজ
campus-news

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন জানুয়ারিতে

কা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সমাবর্তনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

ক্যাম্পাস নিউজ
campus-news

উত্তরা ইউনিভার্সিটির কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬-এ অংশগ্রহণ

রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন ঢাকা হোটেলে গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬। ‘বেনচমার্ক বাংলাদেশ: গ্লোবাল স্ট্যান্ডার্ডে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গঠন’ প্রতিপাদ্যে আয়োজিত এই ফোরামে অংশগ্রহণ করেছে উত্তরা ইউনিভার্সিটি (ইউইউ)।

ক্যাম্পাস নিউজ
campus-news

ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী পরিবহনের বাসে যাত্রী উপস্থিত না থেকেও ইট, খালি বোতল, ভাঙা আয়না, মোবাইল কাভার, গাছের ডালসহ বিভিন্ন অপ্রাসঙ্গিক জিনিস রেখে আসন ‘রিজার্ভ’ করে রাখার অভিযোগ উঠেছে। এতে আগে বাসে ওঠা শিক্ষার্থীরাও খালি আসনে বসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ক্যাম্পাস নিউজ
campus-news

নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বহিরাগতদের নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নতুন করে বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয়জুড়ে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ। পাশাপাশি তৎপর রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

ক্যাম্পাস নিউজ
campus-news

ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হয়েছে

Zhejiang Sci-Tech University ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর আয়োজনে ১৭ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন কনফারেন্স ২০২৬’। সম্মেলনে শিক্ষাবিদ, গবেষক ও শিল্প খাতের পেশাজীবীরা অংশ নেন। এতে টেক্সটাইল ও ফ্যাশন শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশ-চীন সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা করা হয়।

ক্যাম্পাস নিউজ
campus-news

টেক্সাথনে সাফল্য: চ্যাম্পিয়ন Southeast University ইউনিভার্সিটির শিক্ষার্থী

সাউথইস্ট ইউনিভার্সিটি গর্বের সঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫৯তম ব্যাচের শিক্ষার্থী আল-সাজিদ টেক্সাথনে চ্যাম্পিয়ন হয়েছেন

ক্যাম্পাস নিউজ
campus-news

City University: শহীদ সজল স্মৃতি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন

১৮ আগস্ট ২০২৬ তারিখে সিটি ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টার কার্যালয় (ডিএসডব্লিউ)-এর আয়োজনে এবং রেড পালস ফাউন্ডেশন ও রিদম ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগিতায় “শহীদ সজল স্মৃতি মেডিকেল ক্যাম্প” সফলভাবে সম্পন্ন হয়েছে।

ক্যাম্পাস নিউজ
campus-news

New Voices, Bigger Ideas: নতুন অধ্যায় শুরু করল NUB ফার্মা ডিবেট ক্লাব

নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে ওরিয়েন্টেশন ও কমিটি সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের যাত্রা শুরু করেছে এনইউবি ফার্মা ডিবেট ক্লাব।

ক্যাম্পাস নিউজ
campus-news

RMG খাতে ক্যারিয়ারের জন্য Shanto-Mariam শিক্ষার্থীদের প্রস্তুত করবে PN Composite

শিক্ষার্থীদের তৈরি পোশাক (আরএমজি) খাতে বাস্তব অভিজ্ঞতা ও শিল্পভিত্তিক শিক্ষার সুযোগ দিতে পিএন কম্পোজিট লিমিটেড এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।