বুধবার; 07 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 07 অক্টোবর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

বিশ্ব শিক্ষক দিবসে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা।

বিশ্ব শিক্ষক দিবসে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা।
বিশ্ব শিক্ষক দিবসে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা।
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরে শিক্ষকদের মর্যাদা, পেশাগত সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান প্রদান করেন না; শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বক্তারা আরও বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাঁদের যথাযথ মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

আলোচনা সভায় প্রতিষ্ঠানের সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফিরাত এবং কর্মরত শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সম্পর্কিত খবর

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন। campus-news

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন।

প্রতিবেদক: মিশতাক হাসান মাফি, নোবিপ্রবি

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষকের তালিকায় স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন। শিক্ষকতা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত। campus-news

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত।

প্রতিবেদক: আরাফাত হাসান রাসু, কবি নজরুল ক্যাম্পাস (DCU)

ক্রেস্ট, ফুল, উপহার ও শুভেচ্ছাপত্রে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনদের বরণ

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ পেল CPSCS-এর তিন স্কাউট। campus-news

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ পেল CPSCS-এর তিন স্কাউট।

প্রতিবেদক: সাবিক–আল সিয়াম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর

স্কাউটিংয়ের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন, সৈয়দপুরে আনন্দ ও গর্ব