কিউএস র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার তালিকায় ৭ ধাপ এগিয়ে ২৪৭তম অবস্থানে উঠে এসেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। এশিয়ার মূল র্যাঙ্কিংয়ে ৮০১–৮৫০তম ব্যান্ডে নিজেদের অবস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি।
আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে এ অগ্রগতি অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। আগের সংস্করণে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক তালিকায় শেকৃবির অবস্থান ছিল ২৫৪তম। সেখান থেকে সাত ধাপ উন্নতি করে এবার ২৪৭তম স্থানে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি।
কিউএসের তথ্য অনুযায়ী, শিক্ষা ও গবেষণার মান, গবেষণাপত্রের সাইটেশন, অ্যাকাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের আদান-প্রদানসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এ র্যাঙ্কিং তৈরি করা হয়। চলতি বছর বাংলাদেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে ৫২টি বিশ্ববিদ্যালয় এই র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের কৃষি খাতের উন্নয়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে ভূমিকা রেখে আসছে শেকৃবি। র্যাঙ্কিংয়ে সাম্প্রতিক অগ্রগতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক মনোভাব দেখা গেলেও আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো অবস্থান অর্জনের বিষয়ে প্রত্যাশা রয়েছে।
শিক্ষার্থীদের মতে, বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ধারাবাহিক উন্নতির জন্য মানসম্মত গবেষণা প্রকাশনা বাড়ানো, আধুনিক গবেষণাগার নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের তথ্য-উপাত্ত নিয়মিত হালনাগাদ করা জরুরি। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড পূরণে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ও কার্যকর উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের প্রত্যাশা, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং উন্নত অ্যাকাডেমিক পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আগামী দিনে এশিয়া ও বিশ্বপরিসরে নিজেদের অবস্থান আরও এগিয়ে নেবে শেকৃবি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা এবং মৌলিক গবেষণার মাধ্যমে এগিয়ে নেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালাচ্ছি। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা এবং কর্মচারী সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। শেকৃবি এভাবেই বৈশ্বিক পরিমণ্ডলে উত্তরোত্তর উন্নতি সাধন করবে।”
সম্পর্কিত খবর
campus-news
COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য
প্রতিবেদক: জাবি প্রতিনিধিজাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন COP-31-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনোনয়নে আগামী ৮ থেকে ১৯ নভেম্বর তিনি এ সম্মেলনে অংশ নেবেন। তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম রুটিন দায়িত্ব পালন করবেন।
campus-news
জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম
প্রতিবেদক: জাবি প্রতিনিধিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সিএলসি) পরিচালকের দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছেন অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মান্নান। তাঁর অপারগতায় ইনস্টিটিউটটির সাময়িক পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।
campus-news
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি
প্রতিবেদক: সংগৃহীতকুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
campus-news
‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সুহানা রহমান সুকন্যা
প্রতিবেদক: Campus Ambassadorসুহানা ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার এ অর্জনে ব্রিটিশ রাজপরিবারের দুই সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি পৃথক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। তারা দুজনই প্রয়াত প্রিন্সেস ডায়ানার সন্তান এবং তার স্মৃতিতে প্রতিষ্ঠিত এ পুরস্কারের সঙ্গে যুক্ত।