শুক্রবার; 25 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 25 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অধ্যাপক ড. মাহমুদ-উল আমীন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, নবীন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার চর্চার মাধ্যমে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রাণিবিদ্যা বিভাগের একাডেমিক কার্যক্রম, শিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিভাগের পরিচিতি উপস্থাপন করেন প্রভাষক আশিকুর রহমান সমী।

নবীনবরণ আয়োজনের আহ্বায়ক অধ্যাপক ড. শারমিন মূসা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় পরিবেশের সঙ্গে পরিচিত করা এবং তাদের একাডেমিক জীবনের শুরুটিকে স্মরণীয় করে তুলতেই এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্পর্কিত খবর

বাঁধন ইডেন মহিলা কলেজ ইউনিটের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি campus-news

বাঁধন ইডেন মহিলা কলেজ ইউনিটের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

প্রতিবেদক: MO NI RA, Eden Mohila College,Dhaka

“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”—এই স্লোগানকে সামনে রেখে আজ ২৩ সেপ্টেম্বর ঢাকার আগামাসিহ লেনে বাঁধন ইডেন মহিলা কলেজ ইউনিটের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি সময়ে রক্তদাতা সংগ্রহ সহজ করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন campus-news

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন

প্রতিবেদক: CLBD উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধি

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি ও অতিথিরা অংশ নেন।

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার campus-news

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে হাজারীবাগের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি campus-news

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি

প্রতিবেদক: CLBD

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে, উত্তরা ইউনিভার্সিটি তাদের বার্ষিক গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৬ আয়োজন করে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ অবদানের স্বীকৃতি ও সম্মাননা জানানো হয়।