শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

জিপিএ-৫ কমেছে ক্যাডেট কলেজেও, ১২ কলেজের কোনটির ফল কেমন

জিপিএ-৫ কমেছে ক্যাডেট কলেজেও, ১২ কলেজের কোনটির ফল কেমন
১২ ক্যাডেট কলেজের লোগো ©সংগৃহীত
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর এ সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭। অর্থাৎ, এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

সামগ্রিক ফলাফলের এই নিম্নমুখী প্রবণতার প্রভাব পড়েছে ক্যাডেট কলেজগুলোতেও। গত বছর দেশের ১২টি ক্যাডেট কলেজের মধ্যে ১০টির সব পরীক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার সেই সংখ্যা কমে ছয়টিতে নেমে এসেছে।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এবারের এইচএসসি পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে অংশ নেওয়া ৫৭৪ জন শিক্ষার্থীর মধ্যে ৫৪৩ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ছয়টি ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থীই জিপিএ-৫ অর্জন করেছেন। শতভাগ জিপিএ-৫ পাওয়া ছয়টি প্রতিষ্ঠান হলো—বরিশাল, সিলেট, রংপুর, রাজশাহী, মির্জাপুর ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ।কলেজ খুঁজুন

বরিশাল ক্যাডেট কলেজ থেকে এবার ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের সবাই জিপিএ-৫ পেয়েছেন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৪১ জন এবং মানবিক বিভাগের পাঁচজন। সিলেট ক্যাডেট কলেজের ৫০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৩ জন এবং মানবিক বিভাগের সাতজন রয়েছেন।

রংপুর ক্যাডেট কলেজের ৪৭ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৪১ জন এবং মানবিক বিভাগের ছয়জন। রাজশাহী ক্যাডেট কলেজের ৪৬ জন পরীক্ষার্থীর সবাইও জিপিএ-৫ অর্জন করেছেন। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৩৭ জন এবং মানবিক বিভাগের নয়জন রয়েছেন।

এ ছাড়া ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৪৪ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৪১ জন এবং মানবিক বিভাগের তিনজন। মির্জাপুর ক্যাডেট কলেজের ৪১ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন। এ কলেজের সব পরীক্ষার্থীই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।কলেজ খুঁজুন

অন্যদিকে, কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৪৭ জন। এ কলেজে বিজ্ঞান বিভাগের ৪৩ জন এবং মানবিক বিভাগের পাঁচজন পরীক্ষার্থী ছিলেন। বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।

পাবনা ক্যাডেট কলেজের ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন জিপিএ-৫ পেয়েছেন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৫ জন এবং মানবিক বিভাগের দুজন রয়েছেন। বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ জন জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৩৮ জন এবং মানবিক বিভাগের তিনজন রয়েছেন। বিজ্ঞান বিভাগের দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।কলেজ খুঁজুন

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৪৮ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৪ জন এবং মানবিক বিভাগের চারজন রয়েছেন। বিজ্ঞান বিভাগের চারজন শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ জন জিপিএ-৫ পেয়েছেন। এ কলেজে বিজ্ঞান বিভাগের ২৮ জন এবং মানবিক বিভাগের ছয়জন শিক্ষার্থী সর্বোচ্চ ফল অর্জন করেছেন। অর্থাৎ, এ প্রতিষ্ঠানের নয়জন পরীক্ষার্থী জিপিএ-৫ পাননি।

অন্যদিকে, ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪৫ জন জিপিএ-৫ পেয়েছেন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৪ জন এবং মানবিক বিভাগের একজন রয়েছেন। বিজ্ঞান বিভাগের ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।

গত বছর ১২টি ক্যাডেট কলেজ থেকে অংশ নেওয়া ৫৮৯ জন শিক্ষার্থীর মধ্যে ৫৮৭ জনই জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এরমধ্যে ১০টি ক্যাডেট কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। শুধু ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেননি।

সম্পর্কিত খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি campus-news

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সুহানা রহমান সুকন্যা campus-news

‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সুহানা রহমান সুকন্যা

প্রতিবেদক: Campus Ambassador

সুহানা ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার এ অর্জনে ব্রিটিশ রাজপরিবারের দুই সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি পৃথক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। তারা দুজনই প্রয়াত প্রিন্সেস ডায়ানার সন্তান এবং তার স্মৃতিতে প্রতিষ্ঠিত এ পুরস্কারের সঙ্গে যুক্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা campus-news

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. এ বি এম শাহাদাত হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা দেনমোহর, নিজের ও দুই সন্তানের ভরণপোষণ আদায়ের দাবিতে পারিবারিক আদালতে মামলা করেছেন তাঁর স্ত্রী রোজিনা সুলতানা। গত ২৮ অক্টোবর দায়ের করা মামলায় ৪৬ মাসের বকেয়া ভরণপোষণ, ইদ্দতকালীন খোরপোশ এবং দুই সন্তানের ভবিষ্যৎ ভরণপোষণও দাবি করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।

এইচএসসি-২০২৬: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৬৩ শিক্ষার্থী campus-news

এইচএসসি-২০২৬: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৬৩ শিক্ষার্থী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

<p><strong>এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২ হাজার ৩৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৮৬৩ জন জিপিএ-৫ অর্জন করেছে। কলেজটির গড় পাসের হার ৯৭.৬০ শতাংশ। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।</strong></p>