রবিবার; 04 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 04 অক্টোবর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

বিইউবিটিতে অনুষ্ঠিত ‘পেরেন্টস ডে ফল ২০২৬’

বিইউবিটিতে অনুষ্ঠিত ‘পেরেন্টস ডে ফল ২০২৬’
বিইউবিটিতে অনুষ্ঠিত ‘পেরেন্টস ডে ফল ২০২৬’
অভিভাবকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতবিনিময় এবং শিক্ষার্থীদের একাডেমিক ও সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে অনুষ্ঠিত হয়েছে ‘পেরেন্টস ডে ফল ২০২৬’।

শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে অভিভাবকেরা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে তাদের সন্তানদের একাডেমিক অগ্রগতি, ক্লাসে উপস্থিতি এবং সার্বিক বিকাশ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবন আরও ফলপ্রসূ করতে বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন তারা।

এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাগত ও ব্যক্তিগত উন্নয়নে কাজ করার ওপর গুরুত্বারোপ করে।

আয়োজনে অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হওয়ায় শিক্ষার্থীদের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার হয়।

প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত দিনব্যাপী আয়োজনে অভিভাবক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, ব্যক্তিগত বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে বিইউবিটি কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

বিইউবিটির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ সারফরাজ হামিদ campus-news

বিইউবিটির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ সারফরাজ হামিদ

প্রতিবেদক: CLBD- Campus Ambassador

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. সৈয়দ সারফরাজ হামিদ। নতুন দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে।

দিনাজপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন campus-news

দিনাজপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিবেদক: CLBD- Campus Ambassador (দিনাজপুর সরকারি কলেজ)

উৎসবমুখর পরিবেশে দিনাজপুর সরকারি কলেজে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ (রংপুর বিভাগ)। শনিবার (৩ অক্টোবর) দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।