জরুরি পরিস্থিতির জন্য খাবার-পানি মজুতের পরামর্শ বিভিন্ন দেশের, কিসের আশঙ্কা?
বিশ্বের বিভিন্ন দেশের সরকার নাগরিকদের জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাড়িতে খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দিচ্ছে। যুক্তরাজ্য ও ফ্রান্সে তিন দিনের, সুইডেন ও নরওয়েতে এক সপ্তাহের এবং জার্মানিতে ১০ দিনের প্রস্তুতি রাখার নির্দেশনা রয়েছে। এসব পরামর্শ ঘিরে প্রশ্ন উঠেছে, তবে কি বড় কোনো যুদ্ধ বা বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে?