শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

জাবির বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘আনন্দশালা’ পরিদর্শনে দুই উপ-উপাচার্য

জাবির বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘আনন্দশালা’ পরিদর্শনে দুই উপ-উপাচার্য
জাবির বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘আনন্দশালা’ পরিদর্শনে দুই উপ-উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত স্কুল ‘আনন্দশালা’ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম।

পরিদর্শনকালে আনন্দশালার পরিচালক (অনারারি) অধ্যাপক ড. রুমানা রইছ তাঁদের স্বাগত জানান। এ সময় আনন্দশালার গভর্নিং বডির সদস্য অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম, অধ্যাপক ড. নাসরীন সুলতানা, ভারপ্রাপ্ত সিএমও ডা. মো. শামছুল আলম খান এবং আনন্দশালার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে আনন্দশালার গভর্নিং বডির বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

সম্পর্কিত খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি campus-news

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সুহানা রহমান সুকন্যা campus-news

‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সুহানা রহমান সুকন্যা

প্রতিবেদক: Campus Ambassador

সুহানা ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার এ অর্জনে ব্রিটিশ রাজপরিবারের দুই সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি পৃথক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। তারা দুজনই প্রয়াত প্রিন্সেস ডায়ানার সন্তান এবং তার স্মৃতিতে প্রতিষ্ঠিত এ পুরস্কারের সঙ্গে যুক্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা campus-news

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. এ বি এম শাহাদাত হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা দেনমোহর, নিজের ও দুই সন্তানের ভরণপোষণ আদায়ের দাবিতে পারিবারিক আদালতে মামলা করেছেন তাঁর স্ত্রী রোজিনা সুলতানা। গত ২৮ অক্টোবর দায়ের করা মামলায় ৪৬ মাসের বকেয়া ভরণপোষণ, ইদ্দতকালীন খোরপোশ এবং দুই সন্তানের ভবিষ্যৎ ভরণপোষণও দাবি করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।

এইচএসসি-২০২৬: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৬৩ শিক্ষার্থী campus-news

এইচএসসি-২০২৬: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৬৩ শিক্ষার্থী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

<p><strong>এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২ হাজার ৩৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৮৬৩ জন জিপিএ-৫ অর্জন করেছে। কলেজটির গড় পাসের হার ৯৭.৬০ শতাংশ। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।</strong></p>