শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

SDG-15 উপলক্ষে WUB-তে ‘Life on Land: Student Responsibilities’ শীর্ষক সেমিনার

SDG-15 উপলক্ষে WUB-তে ‘Life on Land: Student Responsibilities’ শীর্ষক সেমিনার
SDG-15 উপলক্ষে WUB-তে ‘Life on Land’ শীর্ষক সেমিনার।
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং স্থলজ বাস্তুতন্ত্রের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (WUB) ‘Life on Land: Student Responsibilities’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG-15: Life on Land)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজিত এ সেমিনারের মূল লক্ষ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করা।

১০ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সেমিনারটি সোহরাবশেবা চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন বিভাগ এ আয়োজন করে।
সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন Golden Frog-এর নির্বাহী পরিচালক খন্দকার মোহাম্মদ জামান হোসেন। তিনি পরিবেশ সংরক্ষণ, স্থলজ বাস্তুতন্ত্রের সুরক্ষা ও জীববৈচিত্র্য রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় স্থলজ বাস্তুতন্ত্র সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা বলেন, SDG-15-এর অন্যতম লক্ষ্য হলো স্থলজ বাস্তুতন্ত্রের সুরক্ষা ও পুনরুদ্ধার, বনসম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্যের ক্ষতি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ।

এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও টেকসই পৃথিবী গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের বার্তা তুলে ধরা হয়।

সম্পর্কিত খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি campus-news

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সুহানা রহমান সুকন্যা campus-news

‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সুহানা রহমান সুকন্যা

প্রতিবেদক: Campus Ambassador

সুহানা ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার এ অর্জনে ব্রিটিশ রাজপরিবারের দুই সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি পৃথক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। তারা দুজনই প্রয়াত প্রিন্সেস ডায়ানার সন্তান এবং তার স্মৃতিতে প্রতিষ্ঠিত এ পুরস্কারের সঙ্গে যুক্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা campus-news

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. এ বি এম শাহাদাত হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা দেনমোহর, নিজের ও দুই সন্তানের ভরণপোষণ আদায়ের দাবিতে পারিবারিক আদালতে মামলা করেছেন তাঁর স্ত্রী রোজিনা সুলতানা। গত ২৮ অক্টোবর দায়ের করা মামলায় ৪৬ মাসের বকেয়া ভরণপোষণ, ইদ্দতকালীন খোরপোশ এবং দুই সন্তানের ভবিষ্যৎ ভরণপোষণও দাবি করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।

এইচএসসি-২০২৬: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৬৩ শিক্ষার্থী campus-news

এইচএসসি-২০২৬: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৬৩ শিক্ষার্থী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

<p><strong>এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২ হাজার ৩৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৮৬৩ জন জিপিএ-৫ অর্জন করেছে। কলেজটির গড় পাসের হার ৯৭.৬০ শতাংশ। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।</strong></p>