বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।
উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।
উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি ও কর্মক্ষেত্রের সম্ভাবনা নিয়ে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় কর্মক্ষেত্রে সম্ভাবনা, ক্যারিয়ার প্রস্তুতি ও সিভি তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সফল প্রাক্তন শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার জার্নি ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সোহেলী নার্গিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলা বিভাগের অধ্যাপক মমতাজ বেগম এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দা আফরোজা জেরিন। প্রধান অতিথির বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব নাভিদ আজিজ।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি হিসেবে ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা এবং বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. পারভীন আক্তার জেমি।

কর্মশালাটি শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সম্পর্কিত খবর

আন্তঃশাহীন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা। campus-news

আন্তঃশাহীন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা।

প্রতিবেদক: CLBD- Campus Ambassador

আন্তঃশাহীন ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ক্রিকেট দল। যশোরে অনুষ্ঠিত টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জয় করে দলটি।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক campus-news

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক

প্রতিবেদক: সংগৃহীত

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৮ জন গবেষক স্থান পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এর সমন্বিত জরিপে এ তালিকা প্রকাশ করা হয়।

বিশ্ব শিক্ষক দিবসে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা। campus-news

বিশ্ব শিক্ষক দিবসে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা।

প্রতিবেদক: সাবিক-আল সিয়াম,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর।

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরে শিক্ষকদের মর্যাদা, পেশাগত সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন। campus-news

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন।

প্রতিবেদক: মিশতাক হাসান মাফি, নোবিপ্রবি

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষকের তালিকায় স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন। শিক্ষকতা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।