বুধবার; 23 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 23 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ

শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন
education

বিইউএফটিতে দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধন

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ‘ইন্টারউইভেন সিভিলাইজেশনস’ দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও চীনের বিশিষ্ট প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্পচর্চা এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

শিক্ষাঙ্গন
education

মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিটাইম ইউনিভার্সিটি

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ঢাকার অস্থায়ী ক্যাম্পাস থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মে থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ একাডেমিক কার্যক্রম শুরু হবে। স্নাতক শ্রেণির পাঠদান এবং ওই সেমিস্টারে নবভর্তিকৃত মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাস স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

শিক্ষাঙ্গন
education

চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটলট্রেন সংস্কারে চাকসুর উদ্যোগে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাপরিচালকের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চাকসুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষাঙ্গন
education

একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শিক্ষার্থীর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী আরফীন রিফাত ও জান্নাতুল ফেরদৌস ইবনাতের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইবনাত। একই দিনে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরফীন রিফাতেরও মৃত্যু হয়েছে।

শিক্ষাঙ্গন
education

ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যায় রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের তদন্তে নতুন করে প্রশ্ন উঠেছে গভীর রাতে এক সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি নিয়ে। হত্যাকাণ্ডের সম্ভাব্য সময়ের কাছাকাছি রাত ১টা ৪৮ মিনিটে লালন শাহ হলের সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করলেও তদন্ত প্রতিবেদনে তার পরিচয় উল্লেখ করা হয়নি। ফলে হত্যাকাণ্ডের রাতে ওই ব্যক্তির উপস্থিতি ও পরিচয় নিয়ে নতুন করে রহস্য তৈরি হয়েছে।

শিক্ষাঙ্গন
education

চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভবনে তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভ করেন চুয়েট শিক্ষার্থীরা।

শিক্ষাঙ্গন
education

বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— ‘তিনি আর চুয়েটের ভিসি নেই’

ঢাকায় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে এসে অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম জানতে পারলেন, তিনি আর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নেই। এর মধ্যেই সরকার বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। নিয়োগ পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

শিক্ষাঙ্গন
education

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিনারে এআইয়ের ‘হ্যালুসিনেশন’ ও ‘বায়াস’ নিয়ে আলোচনা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন মানুষের দৈনন্দিন কাজ থেকে শুরু করে গবেষণা, শিক্ষা ও ব্যবসা—প্রায় সব ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে। তবে এআই যতই উন্নত হোক, সব সময় যে সঠিক তথ্য দেবে, এমন নিশ্চয়তা নেই। অনেক সময় এআই এমন তথ্য তৈরি করে, যার কোনো বাস্তব ভিত্তি নেই। আবার তথ্য বিশ্লেষণ বা সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতও দেখা দিতে পারে। এআইয়ের এসব সীমাবদ্ধতা এবং তা কমানোর উপায় নিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষাঙ্গন
education

ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপোর্টে মৃত্যু

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ (২৩২ ব্যাচ, ৬৫তম ব্যাচ)-এর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইবনাত মারা গেছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ার দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষাঙ্গন
education

মাদক নির্মূলে শিক্ষাকে কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

মাদক সমস্যা নির্মূলে শিক্ষাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষা মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে সমাজ থেকে মাদক সমস্যা দূর করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

শিক্ষাঙ্গন
education

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত চারজনকে সাময়িক বরখাস্ত করেছে পশ্চিমা রেলওয়ে কর্তৃপক্ষ।

শিক্ষাঙ্গন
education

কুয়েটের রোকেয়া হলে আবাসন সংকট চরমে, গণরুমে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরাও

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নারী শিক্ষার্থীদের একমাত্র আবাসিক হল রোকেয়া হলে আবাসন সংকটসহ নানা সমস্যায় ভোগান্তিতে রয়েছেন শিক্ষার্থীদের একটি বড় অংশ। পর্যাপ্ত আবাসিক কক্ষ না থাকায় তৃতীয় বর্ষেও অনেক শিক্ষার্থীকে গণরুমে থাকতে হচ্ছে। জায়গার সংকটে কমনরুম, টিভি রুম ও পুরোনো রিডিং রুমকেও আবাসিক কক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

শিক্ষাঙ্গন
education

মাভাবিপ্রবিতে চালু হলো স্মার্ট আইডি কার্ড, শিক্ষার্থীরা পাবে নানা সুবিধা

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইডি কার্ডের মান নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে। বিশ্ববিদ্যালয়ের নামে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ থাকলেও স্টুডেন্ট আইডি কার্ডে কেন নেই তার কোনো ছাপ বা আধুনিকতার ছোঁয়া। বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের মান নিম্নমানের হওয়ায় এটি অনেকের কাছে হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছিল। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, স্টুডেন্ট আইডি কার্ড প্রাপ্তিরও প্রক্রিয়া দীর্ঘ এবং ভোগান্তিপূর্ণ।

শিক্ষাঙ্গন
education

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা আজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিহত অপ্রতিমের প্রথম জানাজা আজ সকাল ১০টায় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

শিক্ষাঙ্গন
education

একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল জানা যাবে আজ, দেখবেন যেভাবে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন ও মাইগ্রেশনের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় এ প্রক্রিয়া শেষ হয়। এখন শিক্ষার্থীরা কোন কলেজে ভর্তির সুযোগ পেয়েছে, সেই চূড়ান্ত ফল প্রকাশের অপেক্ষায় রয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় এ ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবে।

শিক্ষাঙ্গন
education

একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল জানা যাবে আজ, দেখবেন যেভাবে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন ও মাইগ্রেশনের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় এ প্রক্রিয়া শেষ হয়। এখন শিক্ষার্থীরা কোন কলেজে ভর্তির সুযোগ পেয়েছে, সেই চূড়ান্ত ফল প্রকাশের অপেক্ষায় রয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় এ ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবে।

শিক্ষাঙ্গন
education

একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল জানা যাবে আজ, দেখবেন যেভাবে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন ও মাইগ্রেশনের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় এ প্রক্রিয়া শেষ হয়। এখন শিক্ষার্থীরা কোন কলেজে ভর্তির সুযোগ পেয়েছে, সেই চূড়ান্ত ফল প্রকাশের অপেক্ষায় রয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় এ ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবে।

শিক্ষাঙ্গন
education

এআই দিয়ে পরীক্ষায় উত্তর লেখার দায়ে ঢাবির ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরীক্ষার হলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবা ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে একই বিভাগের দুই শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তিপ্রাপ্ত দুজনের একজন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের সদস্য ফাতহুন কারিব চৌধুরী এবং অন্যজন হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মো. ফেরদাউস।

শিক্ষাঙ্গন
education

জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আরও আধুনিক ও কার্যকর করতে ২৫ লাখ টাকার বেশি ব্যয়ে মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শিক্ষাঙ্গন
education

পুকুরে গোসল করতে গিয়ে বিজিএমইএ ইউনিভার্সিটি শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আশিকুর রহমান (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মহানগরের যুগীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষাঙ্গন
education

জমকালো আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করল বিইউবিটি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষাঙ্গন
education

ঢাবিতে ১১৭৪ প্রতিযোগী নিয়ে ‘৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট’

ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির (ডিইউকিউএস) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যাম্বার প্রেজেন্টস ৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট অ্যান্ড ফ্রেশার্স রিসেপশন, পাওয়ার্ড বাই ইস্টার্ন ব্যাংক পিএলসি’। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

শিক্ষাঙ্গন
education

জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ার ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। নতুনভাবে আরও ২-৩টি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে এবার।

শিক্ষাঙ্গন
education

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ অ্যাওয়ার্ড পেল এআইইউবি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ ইউনিভার্সিটি ইনোভেশন এক্সিবিশন অ্যাওয়ার্ডের শীর্ষ পাঁচ বিজয়ী বিশ্ববিদ্যালয়ের একটি হিসেবে নির্বাচিত হয়েছে। দেশের ৭০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণের মধ্য থেকে পাঁচটি বিশ্ববিদ্যালয়কে এ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়।

শিক্ষাঙ্গন
education

সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

সিলেট নগরের চৌকিদিখি এলাকার ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান।

শিক্ষাঙ্গন
education

এসএসসিতে জিপিএ-৫ পেয়েও কলেজ পেল না ২২০৫ শিক্ষার্থী

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে একযোগে প্রকাশ করা হয়। ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারছেন শিক্ষার্থীরা।

শিক্ষাঙ্গন
education

একাদশ ভর্তিতে একজন শিক্ষার্থীও পায়নি ৪১৬ কলেজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে একযোগে প্রকাশ করা হয়। ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারছেন শিক্ষার্থীরা।

শিক্ষাঙ্গন
education

এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু

ঢাকার ৩২টি কলেজের অংশগ্রহণে ‘এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এআইইউবি ক্যাম্পাসের স্পোর্টস ফিল্ডে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

শিক্ষাঙ্গন
education

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি কোর্সের লিখিত ভর্তি পরীক্ষা আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

শিক্ষাঙ্গন
education

একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় একযোগে প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।

শিক্ষাঙ্গন
education

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান্ত তালিকা প্রকাশ

নটর ডেম কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ২টার মধ্যে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না করলে পরে আর ভর্তির সুযোগ দেওয়া হবে না।

শিক্ষাঙ্গন
education

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষককে স্থায়ী বহিষ্কার

শিক্ষা ছুটি নিয়ে বিদেশে গিয়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দেওয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছয় শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষাঙ্গন
education

একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

নানা জটিলতা ও দীর্ঘ অপেক্ষার পর একসঙ্গে ২৩ শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করা ২৪ শিক্ষকের মধ্যে ২৩ জনকে রোববার (১৩ সেপ্টেম্বর) পদোন্নতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে একজন শিক্ষকের পদোন্নতির বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।

শিক্ষাঙ্গন
education

প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার

প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের শিশু সন্তানদের জন্য নেই কোনো ডে-কেয়ার সেন্টার। ফলে সন্তানদের দেখাশোনার পাশাপাশি একাডেমিক ও দাপ্তরিক দায়িত্ব সামলাতে গিয়ে বিশেষ করে নারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে।

শিক্ষাঙ্গন
education

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৪৮ শিক্ষার্থী, ৩১ জনই ছাত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ৩১ জনই ছাত্রী বলে জানা গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে সমাজ বিজ্ঞান অনুষদের ২০২১, ২২ ও ২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উৎকর্ষের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শিক্ষাঙ্গন
education

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ডাকসু এজিএস মহিউদ্দিন খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস মো. মহিউদ্দিন খান। লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছেন তিনি।

শিক্ষাঙ্গন
education

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলাদেশ বার কাউন্সিল ও হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আইন বিভাগের শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষাঙ্গন
education

সেন্ট যোসেফের একাদশ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে

রাজধানী ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (www.sjs.edu.bd) এই ফলাফল প্রকাশ করা হয়। এর আগে গত ১১ ও ১২ সেপ্টেম্বর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষাঙ্গন
education

একাদশে ভর্তিতে আবেদন প্রায় ১০ লাখ, ফল ১৬ সেপ্টেম্বর

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শেষ হয়েছে। এতে ভর্তি হতে প্রায় ১০ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। আগামী ১৭ সেপ্টেম্বর রাত ৮টায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

শিক্ষাঙ্গন
education

দেশে আরও একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেছেন।

শিক্ষাঙ্গন
education

অক্সফোর্ডে পিএইচডির সুযোগ পেলেন রুয়েট শিক্ষক আরাফাত রহমান

উচ্চশিক্ষা ও গবেষণার জন্য যুক্তরাজ্যের স্বনামধন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক মো. আরাফাত রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

শিক্ষাঙ্গন
education

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘রিঅ্যাক্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটির আইইইই (IEEE) স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত ১০-১১ সেপ্টেম্বর ২০২৬ দুই দিনব্যাপী বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা বিষয়ক জাতীয় আয়োজন ‘রিঅ্যাক্ট ২০২৬’ (REACT 2026)-এর সফল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩:০০ টায় সাউথইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এটি অনুষ্ঠিত হয়।

শিক্ষাঙ্গন
education

এডাস্টের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. জাকির হোসেন

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মো. জাকির হোসেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

শিক্ষাঙ্গন
education

শিক্ষা, গবেষণা ও সাহিত্যচর্চার দীর্ঘ অভিজ্ঞতায় ULAB-এর উপাচার্য শামসাদ মর্তুজা

তিন দশকের বেশি সময়ের একাডেমিক অভিজ্ঞতা, গবেষণা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অধ্যাপক ড. শামসাদ মর্তুজা। অধ্যাপক ড. শামসাদ মর্তুজা বাংলাদেশের একজন শিক্ষাবিদ, গবেষক, লেখক, কবি ও বিশ্ববিদ্যালয় প্রশাসক। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ইংরেজি ভাষা ও সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে। ULAB-এর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাঙ্গন
education

বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্রাণ

ঢাকায় আসার পথে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) খুলনা কার্যালয়ের পরীক্ষক (রসায়ন) শেখ মিশা খাতুন মৃত্যুবরণ করেছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

শিক্ষাঙ্গন
education

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে চার দিনব্যাপী ‘ল’ ফেস্ট শুরু

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) আইন বিভাগের উদ্যোগে চারদিনব্যাপী ‘ল’ ফেস্ট ২০২৬’ শুরু হয়েছে। গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ উৎসব আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এবারের ল’ ফেস্টের মূল বার্তা বা প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘থিংক ল, লিভ জাস্টিস’।

শিক্ষাঙ্গন
education

ডেঙ্গু কেড়ে নিল শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরার প্রাণ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ও শিশু শিল্পী তাবিয়া তাবাসসুম তাহিরা মারা গেছে।

শিক্ষাঙ্গন
education

মেয়াদ শেষের আগেই চবিতে শিক্ষক নিয়োগের নতুন বোর্ড অনুমোদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগের নির্বাচনী বোর্ড পুনর্গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই সিন্ডিকেট সভায় আগের বোর্ড ভেঙে নতুন বোর্ড অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় আগের বোর্ড ভেঙে নতুন বোর্ড গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

শিক্ষাঙ্গন
education

আইওটি প্রযুক্তিতে পেঁয়াজ সংরক্ষণে ক্ষতি কমবে ১৫-১৬ শতাংশ: বাকৃবির গবেষণা

দেশে পেঁয়াজের উৎপাদন চাহিদার তুলনায় বেশি হলেও পর্যাপ্ত সংরক্ষণব্যবস্থার অভাবে প্রতিবছরই আমদানির প্রয়োজন হচ্ছে। সংরক্ষণকালে পচন, ওজন কমে যাওয়া, অঙ্কুরোদগম ও গুণগত মানের অবনতিতে উৎপাদিত পেঁয়াজের একটি উল্লেখযোগ্য অংশ নষ্ট হয়। এ পরিস্থিতি বদলাতে পেঁয়াজ সংরক্ষণের জন্য আইওটি (ইন্টারনেট অব থিংস) প্রযুক্তিনির্ভর একটি আধুনিক ব্যবস্থা নিয়ে গবেষণা করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকরা।

শিক্ষাঙ্গন
education

নিয়ম লঙ্ঘন করে ছেলের ভর্তি পরীক্ষায় পরিদর্শকের দায়িত্বে শিক্ষক বাবা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় নিজের ছেলের হলে দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষক বাবা। শুধু তা-ই নয়, ছেলের ব্যবহারিক পরীক্ষার গ্রুপেও পরিদর্শকের দায়িত্ব পালন করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষক বা তার নিকটাত্মীয় ভর্তি পরীক্ষায় অংশ নিলে বিষয়টি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে সংশ্লিষ্ট পরীক্ষার দায়িত্ব থেকে বিরত থাকার কথা। তবে ওই শিক্ষক তা করেননি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ভর্তি পরীক্ষার স্বচ্ছতা ও নিয়ম মেনে দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন উঠেছে।

শিক্ষাঙ্গন
education

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

মেসে দরজায় ছিটকিনি লাগানো কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তীতে এতে কেমিস্ট্রি এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও জড়িয়ে পড়েন।

শিক্ষাঙ্গন
education

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সাউথইস্ট মুভি অ্যান্ড ড্রামা ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর আয়োজিত এ উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। উৎসবের সার্বিক সহযোগিতায় ছিল রিভো বাংলাদেশ ও পাওয়ারবিন।

শিক্ষাঙ্গন
education

মেডিকেলের ভর্তি পরীক্ষা হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে

আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা নেওয়ার কথা চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে আগামী সপ্তাহের মধ্যেই দিনক্ষণ চূড়ান্ত করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। মন্ত্রণালয় ও অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

শিক্ষাঙ্গন
education

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের ক্লাস শুরুর নতুন তারিখ ঘোষণা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরুর নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষাঙ্গন
education

ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চালুর পরিকল্পনা

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিদ্যমান শ্রেণিকক্ষ সংকটের মধ্যেই দীর্ঘমেয়াদে আরও ১৬টি ডিসিপ্লিন চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

শিক্ষাঙ্গন
education

মাইলস্টোন কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের জন্য শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাইলস্টোন কলেজ। কলেজটিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে বাংলা ও ইংরেজি ভার্সনে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাঙ্গন
education

পিএসসির নতুন চেয়ারম্যান ঢাবি অধ্যাপক নাজমুজ্জামান ইমন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া (ইমন)। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।

শিক্ষাঙ্গন
education

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য

উচ্চশিক্ষায় নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) লন্ডনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি ‘উইমেন ইন লিডারশিপ ইন এডুকেশন’ ক্যাটাগরিতে এ সম্মাননা গ্রহণ করেন।

শিক্ষাঙ্গন
education

নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষা ১০ ও ১১ সেপ্টেম্বর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করবে নটর ডেম কলেজ। এ জন্য কলেজটিকে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর এবং বিজ্ঞান বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।

শিক্ষাঙ্গন
education

মোমবাতি প্রজ্বলনে বন্যায় নিহতদের স্মরণ নেপালি শিক্ষার্থীদের

নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধস ও ভূমিধস থেকে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতদের স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের নেপালি শিক্ষার্থীরা। আজ শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ডেস্কের উদ্যোগে মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।