রবিবার; 11 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 11 অক্টোবর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে আন্তঃশ্রেণি হ্যান্ডবল ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে আন্তঃশ্রেণি হ্যান্ডবল ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
আন্তঃশ্রেণি হ্যান্ডবল ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে আন্তঃশ্রেণি হ্যান্ডবল ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে আজ ১১ অক্টোবর শুরু হয়েছে আন্তঃশ্রেণি হ্যান্ডবল ও ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মির্জা মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ আবদুস সালাম সরকার।

প্রতিবছর আয়োজিত এ প্রতিযোগিতায় ছেলেরা ফুটবল এবং মেয়েরা হ্যান্ডবলে অংশগ্রহণ করে। পাশাপাশি ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলাধুলায়ও শিক্ষার্থীরা অংশ নেয়। এ আয়োজনকে ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় আনন্দ, উৎসাহ ও প্রতিযোগিতামূলক পরিবেশ।

জয়-পরাজয় থেকে শিক্ষা নেওয়ার আহ্বান অধ্যক্ষের

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মির্জা মাহমুদ বলেন, খেলাধুলায় জয়-পরাজয় স্বাভাবিক। জয় আমাদের বিনয়ী হতে শেখায়, আর পরাজয় নিজেদের ভুল সংশোধনের সুযোগ করে দেয়।

তিনি এ আয়োজন সফল করতে প্রতিষ্ঠানের সভাপতি, ক্রীড়া শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সহযোগিতা এবং আন্তরিক প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি

প্রধান অতিথি মোহাম্মদ আবদুস সালাম সরকার শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ এবং ঢাকা মহানগর ও থানা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জনের জন্য অভিনন্দন জানান।

তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে ক্রীড়া শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষকদের পরিশ্রম প্রশংসার দাবিদার।

শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলাই লক্ষ্য

শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দলগত চেতনা ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্টটি আনন্দমুখর ও স্মরণীয় হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর

Business Proposal Fair-2026-এর বিজয়ীদের সম্মাননা দিল সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। campus-news

Business Proposal Fair-2026-এর বিজয়ীদের সম্মাননা দিল সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

প্রতিবেদক: সাবিক - আল সিয়াম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর

সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মানসিকতার স্বীকৃতিস্বরূপ Business Proposal Fair-2026-এর বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর।

আন্তঃশাহীন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা। campus-news

আন্তঃশাহীন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা।

প্রতিবেদক: CLBD- Campus Ambassador

আন্তঃশাহীন ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ক্রিকেট দল। যশোরে অনুষ্ঠিত টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জয় করে দলটি।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। campus-news

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

প্রতিবেদক: CLBD উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধি

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি ও কর্মক্ষেত্রের সম্ভাবনা নিয়ে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক campus-news

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক

প্রতিবেদক: সংগৃহীত

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৮ জন গবেষক স্থান পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এর সমন্বিত জরিপে এ তালিকা প্রকাশ করা হয়।