রবিবার; 04 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 04 অক্টোবর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

বিইউবিটির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ সারফরাজ হামিদ

বিইউবিটির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ সারফরাজ হামিদ
বিইউবিটির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ সারফরাজ হামিদ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. সৈয়দ সারফরাজ হামিদ। নতুন দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী এবং বিভিন্ন অনুষদের ডিনরা অধ্যাপক ড. সৈয়দ সারফরাজ হামিদকে শুভেচ্ছা জানান। তারা তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়, নবনিযুক্ত কোষাধ্যক্ষের নেতৃত্ব, অভিজ্ঞতা ও দিকনির্দেশনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

বিইউবিটি পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ড. সৈয়দ সারফরাজ হামিদের নতুন দায়িত্বকে স্বাগত জানিয়ে তার সফলতা কামনা করা হয়েছে। একই সঙ্গে তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে গুণগত উৎকর্ষ আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

সম্পর্কিত খবর

দিনাজপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন campus-news

দিনাজপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিবেদক: CLBD- Campus Ambassador (দিনাজপুর সরকারি কলেজ)

উৎসবমুখর পরিবেশে দিনাজপুর সরকারি কলেজে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ (রংপুর বিভাগ)। শনিবার (৩ অক্টোবর) দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বাতিল-বহিষ্কারের হুমকি প্রশাসনের campus-news

ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বাতিল-বহিষ্কারের হুমকি প্রশাসনের

প্রতিবেদক: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের এইচএসসি শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সম্প্রতি সংঘর্ষে জড়িয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা কলেজের এইচএসসির ৯ শিক্ষার্থীরা ভর্তি বাতিল ও ৪২ জনকে টিসি দিয়েছে কলেজ প্রশাসন। এবার জড়িত শিক্ষার্থীদের ভর্তি বাতিল ও বহিষ্কারের হুমকি দিয়েছে ধানমন্ডির আইডিয়াল কলেজ প্রশাসন। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।