শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

সিপিএসসিতে অনুষ্ঠিত হলো ‘প্রেরণার আলোকবর্তিকা’ সোশ্যাল ইভনিং–২০২৬

সিপিএসসিতে অনুষ্ঠিত হলো ‘প্রেরণার আলোকবর্তিকা’ সোশ্যাল ইভনিং–২০২৬
সিপিএসসিতে সোশ্যাল ইভনিং–২০২৬: সংস্কৃতি, সম্প্রীতি ও সম্মিলনের এক আনন্দঘন সন্ধ্যা।
সৃজনশীলতা, সাংস্কৃতিক পরিবেশনা ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে ‘প্রেরণার আলোকবর্তিকা’ শীর্ষক সোশ্যাল ইভনিং–২০২৬।

অনুষ্ঠানে শিক্ষক ও কর্মকর্তারা সংগীত, নৃত্য, আবৃত্তি, পুঁথিপাঠ ও রম্য নাটিকাসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মাসউদুর রাহমান, পিএসসি। অনুষ্ঠানে তাঁর স্বরচিত কবিতা ও কবি নাজিম হিকমতের একটি কবিতার আবৃত্তি বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মাসউদুর রাহমান, পিএসসি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করেন। তিনি অংশগ্রহণকারীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক দক্ষতা ও নান্দনিক উপস্থাপনার প্রতি সন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁর স্বরচিত কবিতা এবং বিশ্বখ্যাত কবি নাজিম হিকমতের একটি কবিতার আবৃত্তি উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

এ সময় ২০২৫ সালের শ্রেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের হাতে তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজনটি শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সাংস্কৃতিক চর্চা ও প্রাতিষ্ঠানিক বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি campus-news

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সুহানা রহমান সুকন্যা campus-news

‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সুহানা রহমান সুকন্যা

প্রতিবেদক: Campus Ambassador

সুহানা ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার এ অর্জনে ব্রিটিশ রাজপরিবারের দুই সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি পৃথক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। তারা দুজনই প্রয়াত প্রিন্সেস ডায়ানার সন্তান এবং তার স্মৃতিতে প্রতিষ্ঠিত এ পুরস্কারের সঙ্গে যুক্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা campus-news

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. এ বি এম শাহাদাত হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা দেনমোহর, নিজের ও দুই সন্তানের ভরণপোষণ আদায়ের দাবিতে পারিবারিক আদালতে মামলা করেছেন তাঁর স্ত্রী রোজিনা সুলতানা। গত ২৮ অক্টোবর দায়ের করা মামলায় ৪৬ মাসের বকেয়া ভরণপোষণ, ইদ্দতকালীন খোরপোশ এবং দুই সন্তানের ভবিষ্যৎ ভরণপোষণও দাবি করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।

এইচএসসি-২০২৬: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৬৩ শিক্ষার্থী campus-news

এইচএসসি-২০২৬: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৬৩ শিক্ষার্থী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

<p><strong>এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২ হাজার ৩৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৮৬৩ জন জিপিএ-৫ অর্জন করেছে। কলেজটির গড় পাসের হার ৯৭.৬০ শতাংশ। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।</strong></p>