সোমবার; 12 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
সোমবার; 12 অক্টোবর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নাল -এর আনুষ্ঠানিক উন্মোচন © সংগৃহীত
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গবেষণা, জ্ঞানচর্চা ও একাডেমিক প্রকাশনা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নাল -এর আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল কবির, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, রেজিস্ট্রার মোহাম্মদ সাকির হোসেন এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সামিউল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তাহমিদ মোস্তফা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাজলা ফাতমি এবং এডমিশন এন্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর এন্ড হেড জাহিদ হাসান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও একাডেমিক প্রকাশনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। জার্নালটির মাধ্যমে শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট শিক্ষাবিদদের গবেষণালব্ধ ফলাফল প্রকাশ, জ্ঞান বিনিময় এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে অবদান রাখার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জার্নালটির আন্তর্জাতিক প্রকাশনা-পরিচিতি ও গবেষণাপত্রের শনাক্তকরণব্যবস্থাকে এগিয়ে নিতে DOI (Digital Object Identifier) Prefix: 10.66460 অন্তর্ভুক্ত করা হয়েছে। DOI ব্যবস্থার মাধ্যমে প্রকাশিত গবেষণাপত্রের জন্য স্বতন্ত্র ডিজিটাল শনাক্তকারী নির্ধারণের সুযোগ তৈরি হয়, যা গবেষণাপত্রের পরিচিতি, উদ্ধৃতি এবং অনলাইন অনুসন্ধানযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক। জার্নালটির প্রকাশনা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও আন্তর্জাতিক গবেষণা-পরিমণ্ডলের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জার্নালটির প্রকাশনা কার্যক্রমের সাফল্য কামনা করেন এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা, উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষ বৃদ্ধিতে এর কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁরা আশা প্রকাশ করেন, ধারাবাহিক মানসম্মত প্রকাশনার মাধ্যমে জার্নালটি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিতি অর্জন করবে এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একাডেমিক সুনাম বৃদ্ধিতে অবদান রাখবে।

জার্নালটির সম্পাদকীয় দলের নেতৃত্বে রয়েছেন মো. আনিসুর রহমান, সম্পাদক। সম্পাদকীয় দলে আরও রয়েছেন মো. হাবিবুল্লাহ, সহ-সম্পাদক এবং মো. আজিজুল ইসলাম আশিক, সহযোগী সম্পাদক ।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নাল -এর আনুষ্ঠানিক উন্মোচন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা কার্যক্রমের বিকাশে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, জার্নালটি ভবিষ্যতে মানসম্মত গবেষণা প্রকাশ, জ্ঞান বিনিময় এবং উচ্চশিক্ষার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

সম্পর্কিত খবর

নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে আন্তঃশ্রেণি হ্যান্ডবল ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন campus-news

নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে আন্তঃশ্রেণি হ্যান্ডবল ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক: CLBD

নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে ১১ অক্টোবর উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আন্তঃশ্রেণি হ্যান্ডবল ও ফুটবল টুর্নামেন্ট ২০২৬। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মির্জা মাহমুদা টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ আবদুস সালাম সরকার। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা এবং দলগত চেতনা গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

Business Proposal Fair-2026-এর বিজয়ীদের সম্মাননা দিল সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। campus-news

Business Proposal Fair-2026-এর বিজয়ীদের সম্মাননা দিল সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

প্রতিবেদক: সাবিক - আল সিয়াম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর

সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মানসিকতার স্বীকৃতিস্বরূপ Business Proposal Fair-2026-এর বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর।

আন্তঃশাহীন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা। campus-news

আন্তঃশাহীন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা।

প্রতিবেদক: CLBD- Campus Ambassador

আন্তঃশাহীন ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ক্রিকেট দল। যশোরে অনুষ্ঠিত টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জয় করে দলটি।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। campus-news

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

প্রতিবেদক: CLBD উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধি

উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি ও কর্মক্ষেত্রের সম্ভাবনা নিয়ে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।