সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে CPSCS-এ সচেতনতামূলক আলোচনা
রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) “সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রীতি বজায় রাখা সম্পর্কিত সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠান” শীর্ষক এ আয়োজনটি সুন্দর, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের আলোচনা পর্বে বিভিন্ন ধর্মের প্রতিনিধিগণ তাঁদের মূল্যবান ও গঠনমূলক বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, সৌহার্দ্য ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।
ইসলাম ধর্মের সৌন্দর্য, মূল্যবোধ ও মানবিক শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জনাব মোঃ আলতাফ হোসেন সিকদার। সনাতন ধর্মের মূল্যবোধ, গুণাবলি ও ইতিবাচক দিক নিয়ে আলোকপাত করেন শ্রী নিমাই চন্দ্র শাহা। এছাড়া খ্রিষ্টান ধর্মের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও গুণাবলি নিয়ে বক্তব্য রাখেন জনাব শিরিল দাস।
অনুষ্ঠানের স্লাইড প্রস্তুতি ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মোঃ নাজমুল হক।
বক্তাদের প্রাণবন্ত, তথ্যবহুল ও তাৎপর্যপূর্ণ বক্তব্য শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। পাশাপাশি ভিন্ন ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, পারস্পরিক সহনশীলতা এবং সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সচেতনতা গড়ে ওঠে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব খোন্দকার আব্দুল আলীম তাঁর মূল্যবান ও নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের সম্প্রীতি, শৃঙ্খলা, পারস্পরিক সম্মান ও দায়িত্বশীলতার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
তাঁর বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও সুন্দর সামাজিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় আরও সুদৃঢ় হয়।
সম্পর্কিত খবর
campus-news
THE World University Rankings 2027: ঢাবি-বুয়েটকে পেছনে ফেলে দেশসেরার তালিকায় জাবি
প্রতিবেদক: CLBD- Campus Ambassadorটাইমস হায়ার এডুকেশন (THE) World University Rankings 2027-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (JU)।
campus-news
THE World University Rankings 2027-এ IUBAT-এর উল্লেখযোগ্য সাফল্য
প্রতিবেদক: CLBD- Campus Ambassadorবিশ্বের ১০০১–১২০০ র্যাঙ্কিং ব্যান্ডে IUBAT
campus-news
ঢাকা কমার্স কলেজের শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় প্রকাশিত হলো ‘Biology First Paper’ ইংরেজি সংস্করণ
প্রতিবেদক: Campus Ambassadorঢাকা কমার্স কলেজের জীববিজ্ঞান (বোটানি) বিভাগের শিক্ষকদের যৌথ লেখায় একাদশ-দ্বাদশ শ্রেণির ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের জন্য প্রকাশিত হয়েছে ‘Biology – 1st Paper (Botany)’ বইয়ের প্রথম ইংরেজি সংস্করণ। Biosphere Publications থেকে প্রকাশিত বইটিতে NCTB-এর সর্বশেষ সংশোধিত সিলেবাস অনুসরণ করে সহজ ও শিক্ষার্থীবান্ধব উপায়ে জীববিজ্ঞানের বিষয়গুলো উপস্থাপনের পাশাপাশি বোর্ড ও ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ MCQ ও অনুশীলনী সংযোজন করা হয়েছে।
campus-news
উত্তরা ইউনিভার্সিটিতে সাড়ে তিন বছরের পথচলা শেষে পাঁচ বন্ধুর আবেগঘন বিদায়
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, Campus Lenz BDবিশ্ববিদ্যালয় জীবন শুধু ক্লাস, পরীক্ষা আর অ্যাসাইনমেন্টের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে বন্ধুত্ব, অসংখ্য স্মৃতি, আবেগ আর একসঙ্গে পথচলার গল্প। তেমনই এক গল্পের সাক্ষী হয়ে রইল উত্তরা ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের ২১ ব্যাচের পাঁচ শিক্ষার্থী উজ্জ্বল চন্দ্র রায়, কবির, আসাবুল, দীপ্ত এবং শুভতরণী দাশ।