ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত।
ক্রেস্ট, ফুল, উপহার ও শুভেচ্ছাপত্রে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনদের বরণ।ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রাণবন্ত নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে নবীনদের হাতে ক্রেস্ট, ফুল, উপহার, চাবির রিং ও শুভেচ্ছাবার্তা সম্বলিত চিঠি তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, এসব উপহার নবীনদের প্রতি ভালোবাসা, শুভকামনা এবং রাষ্ট্রবিজ্ঞান পরিবারের সঙ্গে তাদের বন্ধনের প্রতীক।
অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের দায়িত্বশীলরা এবং ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত থেকে নবীনদের স্বাগত জানান।
নবীনদের উদ্দেশে আয়োজকরা বলেন, আজকের নবীনরাই ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞান পরিবারকে এগিয়ে নেবে। জ্ঞান, দক্ষতা, বন্ধুত্ব ও সুন্দর অভিজ্ঞতার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়কে সমৃদ্ধ করার আহ্বান জানান তারা।
সিনিয়র-জুনিয়রদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং সুন্দর একাডেমিক পরিবেশ তৈরিই এ আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানান আয়োজকরা।
নবীনদের শুভকামনা জানিয়ে অনুষ্ঠানে উচ্চারিত হয়— “স্বাগতম ২৫–২৬, স্বাগতম আমাদের রাষ্ট্রবিজ্ঞান পরিবারে।”
সম্পর্কিত খবর
campus-news
ইডেন মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা।
প্রতিবেদক: তানসিম ঐশি, ইডেন কলেজ (DCU)শিক্ষকদের পাশে আছি—Standing With Teachers’ প্রতিপাদ্যে আয়োজন
campus-news
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ পেল CPSCS-এর তিন স্কাউট।
প্রতিবেদক: সাবিক–আল সিয়াম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরস্কাউটিংয়ের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন, সৈয়দপুরে আনন্দ ও গর্ব
campus-news
বিইউবিটিতে অনুষ্ঠিত ‘পেরেন্টস ডে ফল ২০২৬’
প্রতিবেদক: CLBD- Campus Ambassador (BUBT)অভিভাবকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতবিনিময় এবং শিক্ষার্থীদের একাডেমিক ও সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে অনুষ্ঠিত হয়েছে ‘পেরেন্টস ডে ফল ২০২৬’।
campus-news
বিইউবিটির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ সারফরাজ হামিদ
প্রতিবেদক: CLBD- Campus Ambassadorবাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. সৈয়দ সারফরাজ হামিদ। নতুন দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে।