শনিবার; 26 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 26 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
সভাপতি মোমতাহিনুল ইসলাম হাসনাত এবং সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন ফাহিম। ©সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবৃত্তি, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন চবি আবৃত্তি সংসদের (চবিআস) ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোমতাহিনুল ইসলাম হাসনাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন জয়নুল আবেদীন ফাহিম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে নির্বাচনের মাধ্যমে সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন শ্রাবণী চৌধুরী মম। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আমিরুল মোমেনীন আবির। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন ওমর ফারুক।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চবি প্রক্টর ড. মো. কামরুল হোসাইন। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন আহ্বায়ক মো. শাহাদাত হুসাইন। নির্বাচন কমিশনের সদস্য সচিব ছিলেন সদ্য সাবেক সভাপতি আদিল হাসান এবং সিনিয়র সহ-সভাপতি মাসউদুর রহমান ফাহাদ ও সাধারণ সম্পাদক তায়্যিবা বিনতে বুলবুল।

চবি প্রক্টর ও নির্বাচন কমিশনার ড. মো. কামরুল হোসাইন বলেন, ‘আবৃত্তি সংসদ অন্যান্য সংগঠনের মতো গতানুগতিক সাংগঠনিক চর্চার মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের একটি পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা সত্যিই প্রশংসনীয়। এমন স্বচ্ছ, গঠনতান্ত্রিক ও পরিশীলিত সংগঠনচর্চার মাধ্যমে চবিআসের সদস্যরা কর্মজীবনে অন্যদের তুলনায় এগিয়ে থাকবে।’

নতুন সভাপতি মোমতাহিনুল ইসলাম হাসনাত বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের কণ্ঠচর্চা, মনন ও সৃজনশীলতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নতুন পরিষদকে সঙ্গে নিয়ে আবৃত্তিচর্চার পরিধি আরও বিস্তৃত করার পাশাপাশি নিয়মিত কর্মশালা, আবৃত্তি অনুষ্ঠান এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।’

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবৃত্তি, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে আসছে। নিয়মিত আবৃত্তি অনুষ্ঠান, কর্মশালা, প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে কার্যক্রম পরিচালনা করে আসছে।

সম্পর্কিত খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম campus-news

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম

প্রতিবেদক: সোহানুর রহমান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। এর আগে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান campus-news

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান

প্রতিবেদক: সোহানুর রহমান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোঃ লুৎফর রহমান। দীর্ঘদিনের শিক্ষকতা, একাডেমিক কার্যক্রম ও গবেষণার অভিজ্ঞতা নিয়ে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করছেন।

নবীনবরণ ২০২৬: আনন্দ, ঐতিহ্য ও শৃঙ্খলার মেলবন্ধনে মুখর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর campus-news

নবীনবরণ ২০২৬: আনন্দ, ঐতিহ্য ও শৃঙ্খলার মেলবন্ধনে মুখর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর

প্রতিবেদক: Sabik-Al Siam, CPSCS

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘নবীনবরণ ২০২৬’। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুল দিয়ে শুভেচ্ছা, দিকনির্দেশনামূলক বক্তব্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ: স্বপ্ন, শৃঙ্খলা ও সম্ভাবনার অনন্য ঠিকানা campus-news

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ: স্বপ্ন, শৃঙ্খলা ও সম্ভাবনার অনন্য ঠিকানা

প্রতিবেদক: Abrar Tasin Billah, Adamjee Cantonment College

সুশৃঙ্খল পরিবেশ, পরিচ্ছন্নতা, সবুজের ছোঁয়া ও শিক্ষাবান্ধব আবহে প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ক্যাম্পাস। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্ব ও ভবিষ্যৎ গঠনে অনুপ্রেরণা জোগাচ্ছে এই শিক্ষাঙ্গন।