রবিবার; 04 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 04 অক্টোবর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

দিনাজপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দিনাজপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
দিনাজপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে দিনাজপুর সরকারি কলেজে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ (রংপুর বিভাগ)। শনিবার (৩ অক্টোবর) দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে এবং দিনাজপুর সরকারি কলেজের বাস্তবায়নে অনুষ্ঠিত এ আয়োজনে সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ, অতিথিদের অভ্যর্থনা, অডিটোরিয়ামে আলোচনা সভা এবং মাঠে উদ্বোধনী পর্ব ঘিরে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি, মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক, দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর মো. লুৎফর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জনাব মো. জেদান আল মুসা, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. কামরুল হাসান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব বখতিয়ার আহমেদ কচি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. এস এম আমানউল্লাহ।

উদ্বোধনী আয়োজনে দিনাজপুর সরকারি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজনটি সফল ও সুশৃঙ্খল করতে কলেজের শিক্ষকবৃন্দের পাশাপাশি BNCC, দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল এবং দিনাজপুর জেলা ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুর বিভাগের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

সম্পর্কিত খবর

ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বাতিল-বহিষ্কারের হুমকি প্রশাসনের campus-news

ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বাতিল-বহিষ্কারের হুমকি প্রশাসনের

প্রতিবেদক: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের এইচএসসি শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সম্প্রতি সংঘর্ষে জড়িয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা কলেজের এইচএসসির ৯ শিক্ষার্থীরা ভর্তি বাতিল ও ৪২ জনকে টিসি দিয়েছে কলেজ প্রশাসন। এবার জড়িত শিক্ষার্থীদের ভর্তি বাতিল ও বহিষ্কারের হুমকি দিয়েছে ধানমন্ডির আইডিয়াল কলেজ প্রশাসন। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

THE World University Rankings 2027: ঢাবি-বুয়েটকে পেছনে ফেলে দেশসেরার তালিকায় জাবি campus-news

THE World University Rankings 2027: ঢাবি-বুয়েটকে পেছনে ফেলে দেশসেরার তালিকায় জাবি

প্রতিবেদক: CLBD- Campus Ambassador

টাইমস হায়ার এডুকেশন (THE) World University Rankings 2027-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (JU)।