culture
রাজধানীতে আজ মঞ্চ মাতাবেন জেমসসহ ৭ ব্যান্ড, জেনে নিন কখন ও কোথায়?
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। বিকেল ৪টায় শুরু হতে যাওয়া প্রায় সাত ঘণ্টার এই আয়োজনে নগর বাউল জেমসসহ দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড সংগীত পরিবেশন করবে। সবার জন্য উন্মুক্ত এই কনসার্টের আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।