শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ফারজানা ইসলাম © সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের স্নাতক ২০১৯-২০ ও স্নাতকোত্তর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার স্বামীর বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে তারা। নাজমুল ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফারজানার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী। গত বছরের ডিসেম্বরে মারধরের শিকার হয়ে তিনি স্বামীর বাসা ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। এ ঘটনায় নারী নির্যাতনের মামলা করেন তিনি। পরে নাজমুলের পরিবারের সদস্যরা ভবিষ্যতে নির্যাতন না করার আশ্বাস দিয়ে মামলা প্রত্যাহারের অনুরোধ জানান। দুই পক্ষের পারিবারিক সমঝোতার পর মামলাটি প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়। পরিবারের দাবি, মামলা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই ফারজানাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ফারজানার ভাই আরিফুল ইসলাম জানান, প্রায় তিন বছর আগে একই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী নাজমুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে ফারজানাকে নির্যাতন করা হতো। এ ছাড়া বিভিন্ন সময়ে ফারজানার পরিবারের কাছ থেকে পাঁচ থেকে সাত লাখ টাকা নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরিফুলের ভাষ্য, নাজমুল প্রথমে বেকার ছিলেন। পরে চাকরি পাওয়ার পর তার অর্থের চাহিদা বাড়তে থাকে। এক পর্যায়ে অর্থের জন্য চাপ দেওয়ার পাশাপাশি ফারজানার ওপর নির্যাতনও চলতে থাকে।

ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে ফারজানার সঙ্গে তার কথা হয়েছিল বলে জানান আরিফুল। তখন তার কথাবার্তায় অস্বাভাবিক কিছু মনে হয়নি। রাতে খাওয়ার জন্য ফারজানা চিপস ও কোমল পানীয়ও কিনেছিলেন। তবে রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তাঁকে ফোন করে ফারজানার মৃত্যুর খবর জানানো হয়।

আরিফুল আরও বলেন, ঘটনার আগের দিন বিকেলে নাজমুলের দুলাভাই তাকে ফোন করে মামলা প্রত্যাহার হয়েছে কি না, তা জানতে চান। জবাবে তিনি জানান, মামলা প্রত্যাহার হয়ে গেছে এবং এ-সংক্রান্ত কাগজপত্রও পাওয়া গেছে বলে তিনি জানেন। পরিবারের অভিযোগ, মামলা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই ফারজানাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) গাজী সুমন মাহতাব বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় পেয়েছি। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

সম্পর্কিত খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি campus-news

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সুহানা রহমান সুকন্যা campus-news

‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সুহানা রহমান সুকন্যা

প্রতিবেদক: Campus Ambassador

সুহানা ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার এ অর্জনে ব্রিটিশ রাজপরিবারের দুই সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি পৃথক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। তারা দুজনই প্রয়াত প্রিন্সেস ডায়ানার সন্তান এবং তার স্মৃতিতে প্রতিষ্ঠিত এ পুরস্কারের সঙ্গে যুক্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা campus-news

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. এ বি এম শাহাদাত হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা দেনমোহর, নিজের ও দুই সন্তানের ভরণপোষণ আদায়ের দাবিতে পারিবারিক আদালতে মামলা করেছেন তাঁর স্ত্রী রোজিনা সুলতানা। গত ২৮ অক্টোবর দায়ের করা মামলায় ৪৬ মাসের বকেয়া ভরণপোষণ, ইদ্দতকালীন খোরপোশ এবং দুই সন্তানের ভবিষ্যৎ ভরণপোষণও দাবি করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।

এইচএসসি-২০২৬: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৬৩ শিক্ষার্থী campus-news

এইচএসসি-২০২৬: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৬৩ শিক্ষার্থী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

<p><strong>এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২ হাজার ৩৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৮৬৩ জন জিপিএ-৫ অর্জন করেছে। কলেজটির গড় পাসের হার ৯৭.৬০ শতাংশ। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।</strong></p>