বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষকের তালিকায় স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন। শিক্ষকতা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
অধ্যাপক বেলাল হোসাইন এক যুগেরও বেশি সময় ধরে নোবিপ্রবিতে শিক্ষকতা করছেন। তার গবেষণার প্রধান ক্ষেত্র বাস্তুবিদ্যা, জীববৈচিত্র্য ও পরিবেশ দূষণ। তিনি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায়ও স্থান পেয়েছেন। বর্তমানে তিনি নোবিপ্রবির রিসার্চ সেলের পরিচালক এবং বিশ্ববিদ্যালয় জার্নালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ স্বীকৃতিতে নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইনকে অভিনন্দন জানিয়েছেন।
সম্পর্কিত খবর
campus-news
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত।
প্রতিবেদক: আরাফাত হাসান রাসু, কবি নজরুল ক্যাম্পাস (DCU)ক্রেস্ট, ফুল, উপহার ও শুভেচ্ছাপত্রে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনদের বরণ
campus-news
ইডেন মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা।
প্রতিবেদক: তানসিম ঐশি, ইডেন কলেজ (DCU)শিক্ষকদের পাশে আছি—Standing With Teachers’ প্রতিপাদ্যে আয়োজন
campus-news
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ পেল CPSCS-এর তিন স্কাউট।
প্রতিবেদক: সাবিক–আল সিয়াম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরস্কাউটিংয়ের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন, সৈয়দপুরে আনন্দ ও গর্ব
campus-news
বিইউবিটিতে অনুষ্ঠিত ‘পেরেন্টস ডে ফল ২০২৬’
প্রতিবেদক: CLBD- Campus Ambassador (BUBT)অভিভাবকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতবিনিময় এবং শিক্ষার্থীদের একাডেমিক ও সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে অনুষ্ঠিত হয়েছে ‘পেরেন্টস ডে ফল ২০২৬’।