ইডেন মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা।
শিক্ষকদের পাশে আছি—Standing With Teachers’ প্রতিপাদ্যে আয়োজন
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর ইডেন মহিলা কলেজে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘শিক্ষকদের পাশে আছি—Standing With Teachers’ প্রতিপাদ্যে শিক্ষকতার মর্যাদা ও শিক্ষকদের অবদানের প্রতি সম্মান জানাতে এ আয়োজন করা হয়।
৪ অক্টোবর সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণকারীরা শিক্ষকদের প্রতি সম্মান ও সংহতি প্রকাশ করেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামিমা আরা। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক শাহানাজ পারভীন। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, শিক্ষকরা শুধু পাঠদানই করেন না; শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরিবর্তনশীল বিশ্বে শিক্ষকদের দায়িত্ব ও চ্যালেঞ্জ বাড়ছে উল্লেখ করে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশ্ব শিক্ষক দিবসের এ আয়োজনের মাধ্যমে শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শিক্ষকতার মর্যাদা সমুন্নত রাখার বার্তা দেওয়া হয়।
সম্পর্কিত খবর
campus-news
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত।
প্রতিবেদক: আরাফাত হাসান রাসু, কবি নজরুল ক্যাম্পাস (DCU)ক্রেস্ট, ফুল, উপহার ও শুভেচ্ছাপত্রে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনদের বরণ
campus-news
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ পেল CPSCS-এর তিন স্কাউট।
প্রতিবেদক: সাবিক–আল সিয়াম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরস্কাউটিংয়ের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন, সৈয়দপুরে আনন্দ ও গর্ব
campus-news
বিইউবিটিতে অনুষ্ঠিত ‘পেরেন্টস ডে ফল ২০২৬’
প্রতিবেদক: CLBD- Campus Ambassador (BUBT)অভিভাবকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতবিনিময় এবং শিক্ষার্থীদের একাডেমিক ও সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে অনুষ্ঠিত হয়েছে ‘পেরেন্টস ডে ফল ২০২৬’।
campus-news
বিইউবিটির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ সারফরাজ হামিদ
প্রতিবেদক: CLBD- Campus Ambassadorবাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. সৈয়দ সারফরাজ হামিদ। নতুন দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে।