বৃহস্পতিবার; 01 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
বৃহস্পতিবার; 01 অক্টোবর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

THE World University Rankings 2027-এ IUBAT-এর উল্লেখযোগ্য সাফল্য

THE World University Rankings 2027-এ IUBAT-এর উল্লেখযোগ্য সাফল্য
বিশ্বের ১০০১–১২০০ র‍্যাঙ্কিং ব্যান্ডে IUBAT
বিশ্বের ১০০১–১২০০ র‍্যাঙ্কিং ব্যান্ডে IUBAT

আন্তর্জাতিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ র‍্যাঙ্কিং Times Higher Education (THE) World University Rankings 2027-এ উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে International University of Business Agriculture and Technology (IUBAT)।

৩০ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত THE World University Rankings 2027-এর তথ্য অনুযায়ী, IUBAT বিশ্বব্যাপী ১০০১–১২০০ র‍্যাঙ্কিং ব্যান্ডে স্থান পেয়েছে। এবারের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

IUBAT-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, এই অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯ম এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৫ম অবস্থানে রয়েছে।

উচ্চশিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক কার্যক্রমের ধারাবাহিক অগ্রগতির অংশ হিসেবে এই স্বীকৃতিকে দেখছে IUBAT। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়েও বিশ্ববিদ্যালয়টি স্থান অর্জন করেছে।

উল্লেখ্য, THE World University Rankings বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা, জ্ঞান স্থানান্তর ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বৈশ্বিক পর্যায়ে মূল্যায়ন করে।

সূত্র: Times Higher Education (THE) World University Rankings 2027 ও IUBAT-এর প্রকাশিত তথ্য।

সম্পর্কিত খবর

THE World University Rankings 2027: ঢাবি-বুয়েটকে পেছনে ফেলে দেশসেরার তালিকায় জাবি campus-news

THE World University Rankings 2027: ঢাবি-বুয়েটকে পেছনে ফেলে দেশসেরার তালিকায় জাবি

প্রতিবেদক: CLBD- Campus Ambassador

টাইমস হায়ার এডুকেশন (THE) World University Rankings 2027-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (JU)।

সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে CPSCS-এ সচেতনতামূলক আলোচনা campus-news

সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে CPSCS-এ সচেতনতামূলক আলোচনা

প্রতিবেদক: সাবিক আল সিয়াম, CPSCS

সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা শিক্ষার্থীদের সামনে সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার গুরুত্ব তুলে ধরেন।

ঢাকা কমার্স কলেজের শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় প্রকাশিত হলো ‘Biology First Paper’ ইংরেজি সংস্করণ campus-news

ঢাকা কমার্স কলেজের শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় প্রকাশিত হলো ‘Biology First Paper’ ইংরেজি সংস্করণ

প্রতিবেদক: Campus Ambassador

ঢাকা কমার্স কলেজের জীববিজ্ঞান (বোটানি) বিভাগের শিক্ষকদের যৌথ লেখায় একাদশ-দ্বাদশ শ্রেণির ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের জন্য প্রকাশিত হয়েছে ‘Biology – 1st Paper (Botany)’ বইয়ের প্রথম ইংরেজি সংস্করণ। Biosphere Publications থেকে প্রকাশিত বইটিতে NCTB-এর সর্বশেষ সংশোধিত সিলেবাস অনুসরণ করে সহজ ও শিক্ষার্থীবান্ধব উপায়ে জীববিজ্ঞানের বিষয়গুলো উপস্থাপনের পাশাপাশি বোর্ড ও ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ MCQ ও অনুশীলনী সংযোজন করা হয়েছে।

উত্তরা ইউনিভার্সিটিতে সাড়ে তিন বছরের পথচলা শেষে পাঁচ বন্ধুর আবেগঘন বিদায় campus-news

উত্তরা ইউনিভার্সিটিতে সাড়ে তিন বছরের পথচলা শেষে পাঁচ বন্ধুর আবেগঘন বিদায়

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, Campus Lenz BD

বিশ্ববিদ্যালয় জীবন শুধু ক্লাস, পরীক্ষা আর অ্যাসাইনমেন্টের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে বন্ধুত্ব, অসংখ্য স্মৃতি, আবেগ আর একসঙ্গে পথচলার গল্প। তেমনই এক গল্পের সাক্ষী হয়ে রইল উত্তরা ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের ২১ ব্যাচের পাঁচ শিক্ষার্থী উজ্জ্বল চন্দ্র রায়, কবির, আসাবুল, দীপ্ত এবং শুভতরণী দাশ।