সারাদিন রিলস দেখলেই বেতন! ‘ডুমস্ক্রলার’ পদে কর্মী নিচ্ছে ভারতীয় প্রতিষ্ঠান
সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটানো যাঁদের নিত্যদিনের অভ্যাস, তাঁদের জন্য এসেছে ব্যতিক্রমী এক চাকরির সুযোগ। ভারতের রাজস্থানের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ইনফ্লুইশ এমন একজন কর্মী খুঁজছে, যাঁর প্রধান দায়িত্ব হবে ইনস্টাগ্রাম রিলস দেখা এবং অনলাইনে আলোচিত বিষয় ও ভাইরাল কনটেন্ট শনাক্ত করা। খবর এনডিটিভির।
দীপাবলি উপলক্ষে প্রতিষ্ঠানটি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘ডুমস্ক্রলার’ নামের এই পদে নির্বাচিত ব্যক্তিকে দিনের একটি বড় অংশ ইনস্টাগ্রাম স্ক্রল করে কাটাতে হবে। কোন ভিডিও জনপ্রিয় হচ্ছে, নতুন কী ট্রেন্ড তৈরি হচ্ছে এবং ব্যবহারকারীদের মধ্যে কোন বিষয়গুলো আলোচনায় আসছে, সেসব তথ্য প্রতিষ্ঠানকে জানাতে হবে।
প্রতিষ্ঠানটির কর্মীদের প্রকাশিত একটি ভিডিওতে নিয়োগের বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, ইনস্টাগ্রাম ব্যবহারের প্রতি আগ্রহ থাকলে সেটিকে উপার্জনের সুযোগে পরিণত করা সম্ভব। এ জন্য এমন একজনকে খোঁজা হচ্ছে, যিনি নিয়মিত রিলস দেখবেন এবং প্ল্যাটফর্মে আলোচিত কনটেন্ট সম্পর্কে প্রতিষ্ঠানকে অবহিত করবেন।
আগ্রহী প্রার্থীদের প্রকাশিত ভিডিওটির মন্তব্যে ‘Hi’ লিখতে বলা হয়েছে। উদয়পুরে অবস্থানরত প্রার্থীদের সরাসরি বার্তার (ডিএম) মাধ্যমে আবেদনসংক্রান্ত লিংক পাঠানো হবে। এ ছাড়া ইনস্টাগ্রামে ‘gangsofstartup’ অ্যাকাউন্টের বায়োতে থাকা গুগল ফরম পূরণ করেও আবেদন করা যাবে।
আবেদনপত্রে প্রার্থীর নাম, ফোন নম্বর ও ঠিকানার পাশাপাশি পূর্ণকালীন চাকরি নাকি ইন্টার্নশিপে আগ্রহী, তা উল্লেখ করতে হবে। একই সঙ্গে পছন্দের পদ, বর্তমান ও প্রত্যাশিত বেতনের তথ্য দিতে হবে। আবেদন সম্পন্ন করতে জীবনবৃত্তান্তও (সিভি) জমা দিতে হবে। বাছাই করা প্রার্থীদের সঙ্গে পরবর্তী সময়ে যোগাযোগ করবে প্রতিষ্ঠানটি।
গত ৪ নভেম্বর ইনস্টাগ্রামে নিয়োগসংক্রান্ত ভিডিওটি প্রকাশ করা হয়। পরদিন ৫ নভেম্বর এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি তিন লাখের বেশি বার দেখা হয়েছিল। পাশাপাশি ১১ হাজারেরও বেশি মানুষ আবেদন ফরম চেয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যতিক্রমী এই নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইন ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। অনেকেই চাকরিটিকে ‘স্বপ্নের চাকরি’ হিসেবে উল্লেখ করেছেন। আবার কেউ কেউ জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটানোর অভ্যাসকে পেশায় রূপ দেওয়ার এমন সুযোগের অপেক্ষায় ছিলেন তাঁরা।
সম্পর্কিত খবর
admission-info
ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়—‘প্রথম’ নারী শিক্ষক আখতার ইমামের গল্প
প্রতিবেদক: সংগৃহীতআজ ঢাকা কলেজ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে নারী শিক্ষকের উপস্থিতি খুবই স্বাভাবিক দৃশ্য। কিন্তু প্রায় সাত দশক আগে এই দৃশ্য ছিল ব্যতিক্রম। এমন এক সময়ে, যখন উচ্চশিক্ষা ও শিক্ষকতা—দুটিই ছিল পুরুষপ্রধান ক্ষেত্র, তখন এক নারী শুধু সেই জগতে প্রবেশই করেননি; দেশের ঐতিহাসিক দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাসে নিজের নাম লিখিয়েছিলেন ‘প্রথম’ হিসেবে। তিনি আখতার ইমাম।
admission-info
দুই বছরের প্রস্তুতি শেষে যুক্তরাষ্ট্রের পথে UIU Aerial Robotics Team
প্রতিবেদক: সংগৃহীতপ্রথম বাংলাদেশি বিশ্ববিদ্যালয় দল হিসেবে SUAS 2026-এ অংশ নিতে যাচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
admission-info
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে যা জানা যাচ্ছে
প্রতিবেদক: সংগৃহীতজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আগামী ৯ সেপ্টেম্বর। শনিবার (৫ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য জানান।
নিত্য তথ্য : বিশেষ আয়োজনে অংশ নিলেন শিক্ষক-শিক্ষার্থীরা
প্রতিবেদক: News Editorনিত্য তথ্য বিভাগের সর্বশেষ আপডেট, তথ্য ও বিশ্লেষণ এখানে প্রকাশিত হয়েছে।