জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম
শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর জারি করা একটি আদেশের মাধ্যমে দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মান্নানকে সিএলসির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে তিনি এ দায়িত্ব পালনে অনিচ্ছা প্রকাশ করেন।
এদিকে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম স্বাভাবিক ও সচল রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. মো. শামছুল আলমকে সাময়িকভাবে পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করছেন।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নতুন এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্বসংশ্লিষ্ট সুযোগ-সুবিধা পাবেন অধ্যাপক শামছুল আলম।
উল্লেখ্য, গত ২ নভেম্বর সিএলসির পরিচালক হিসেবে অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মান্নানের নিয়োগের খবর প্রকাশের পর ইনস্টিটিউটের একাংশের শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাঁদের দাবি ছিল, ইনস্টিটিউটের বাইরের কোনো শিক্ষককে নয়, বরং নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই পরিচালক নিয়োগ দিতে হবে।
পরবর্তী সময়ে আন্দোলনকারীদের দাবির পরিবর্তন, ইনস্টিটিউটের সাবেক পরিচালকের ভূমিকা এবং ভবিষ্যতে শিক্ষক নিয়োগের সম্ভাবনাকে কেন্দ্র করে স্বার্থের সংঘাতের অভিযোগও সামনে আসে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পাওয়া যায়নি।
সম্পর্কিত খবর
campus-news
COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য
প্রতিবেদক: জাবি প্রতিনিধিজাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন COP-31-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনোনয়নে আগামী ৮ থেকে ১৯ নভেম্বর তিনি এ সম্মেলনে অংশ নেবেন। তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম রুটিন দায়িত্ব পালন করবেন।
campus-news
কিউএস র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি
প্রতিবেদক: শেকৃবি প্রতিনিধিকিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার তালিকায় ৭ ধাপ এগিয়ে ২৪৭তম অবস্থানে উঠে এসেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। এশিয়ার মূল র্যাঙ্কিংয়ে ৮০১–৮৫০তম ব্যান্ডে নিজেদের অবস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি।
campus-news
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি
প্রতিবেদক: সংগৃহীতকুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
campus-news
‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সুহানা রহমান সুকন্যা
প্রতিবেদক: Campus Ambassadorসুহানা ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার এ অর্জনে ব্রিটিশ রাজপরিবারের দুই সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি পৃথক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। তারা দুজনই প্রয়াত প্রিন্সেস ডায়ানার সন্তান এবং তার স্মৃতিতে প্রতিষ্ঠিত এ পুরস্কারের সঙ্গে যুক্ত।