রবিবার; 04 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 04 অক্টোবর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ পেল CPSCS-এর তিন স্কাউট।

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ পেল CPSCS-এর তিন স্কাউট।
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত CPSCS-এর তিন স্কাউট।
স্কাউটিংয়ের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন, সৈয়দপুরে আনন্দ ও গর্ব

বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রকাশিত চূড়ান্ত ফলাফলে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর (CPSCS) স্কাউট গ্রুপের তিন মেধাবী স্কাউট।

পুরস্কারপ্রাপ্ত তিন স্কাউট হলেন—

পি.এস. মোঃ মুবাশ্বির হাশেম মন্ডল
পি.এস. মাহির আশহাব
পি.এস. মাহিম অনিম চৌধুরী

তাদের এই অসামান্য অর্জনে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। একই সঙ্গে এ অর্জন শুধু প্রতিষ্ঠানটির নয়, সমগ্র সৈয়দপুরের জন্যও গৌরবের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘ প্রচেষ্টার ফল এই সাফল্য~

স্কাউটিংয়ের মূল আদর্শ, শৃঙ্খলা, নেতৃত্ব, সেবামূলক কার্যক্রম ও মানবিক মূল্যবোধকে ধারণ করে দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রশিক্ষণের ফল হিসেবে এই সাফল্য অর্জিত হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই অর্জন তিন স্কাউটকে ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। পাশাপাশি স্কাউট আন্দোলনে তাদের ভূমিকা আরও উজ্জ্বল হবে।

“স্কাউটিং করবো, সুন্দর সমাজ গড়বো”— এই প্রত্যয়কে সামনে রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পাশাপাশি নতুন প্রজন্মকে আদর্শ, দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ।

শিগগিরই সনদ ও অ্যাওয়ার্ড গ্রহণ~

জানা গেছে, খুব শিগগিরই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র ও অ্যাওয়ার্ড গ্রহণ করবেন পুরস্কারপ্রাপ্ত তিন স্কাউট। স্কাউটিং অঙ্গনে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি স্বীকৃতি হিসেবে বিবেচিত।

যারা ছিলেন পাশে~

এই গৌরবময় অর্জনের পেছনে নিরলস পরিশ্রম, প্রশিক্ষণ ও দিকনির্দেশনার জন্য ইউনিট লিডার Rowshon Chowdhury ম্যাম, পুরস্কারপ্রাপ্ত স্কাউটদের গর্বিত পিতা-মাতা এবং বাংলাদেশ স্কাউটস, সৈয়দপুর উপজেলার সম্মানিত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার, সম্পাদক জনাব অধ্যক্ষ Rezaul Karim Reza স্যারসহ নির্বাহী কমিটির সকল সম্মানিত সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এ সাফল্যে তিন স্কাউটকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে। তাদের এই অর্জন আগামী দিনের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে প্রত্যাশা সবার।

সম্পর্কিত খবর

বিইউবিটিতে অনুষ্ঠিত ‘পেরেন্টস ডে ফল ২০২৬’ campus-news

বিইউবিটিতে অনুষ্ঠিত ‘পেরেন্টস ডে ফল ২০২৬’

প্রতিবেদক: CLBD- Campus Ambassador (BUBT)

অভিভাবকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতবিনিময় এবং শিক্ষার্থীদের একাডেমিক ও সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে অনুষ্ঠিত হয়েছে ‘পেরেন্টস ডে ফল ২০২৬’।

বিইউবিটির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ সারফরাজ হামিদ campus-news

বিইউবিটির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ সারফরাজ হামিদ

প্রতিবেদক: CLBD- Campus Ambassador

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. সৈয়দ সারফরাজ হামিদ। নতুন দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে।

দিনাজপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন campus-news

দিনাজপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিবেদক: CLBD- Campus Ambassador (দিনাজপুর সরকারি কলেজ)

উৎসবমুখর পরিবেশে দিনাজপুর সরকারি কলেজে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ (রংপুর বিভাগ)। শনিবার (৩ অক্টোবর) দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।