শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ

সাফল্য

সাফল্য
success

বাংলাদেশের প্রথম হিন্দু নারী বিচারপতি কৃষ্ণা দেবনাথের অনুপ্রেরণার গল্প

শৈশবে বাবার আদালতে বিচার কার্যক্রম দেখে বিচারক হওয়ার স্বপ্ন দেখেছিলেন কৃষ্ণা দেবনাথ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা শেষ করে মাত্র ২৬ বছর বয়সে বিচার বিভাগে যোগ দেন তিনি। দীর্ঘ কর্মজীবনে নানা প্রতিকূলতা পেরিয়ে ২০২২ সালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হন তিনি। বাংলাদেশের প্রথম হিন্দু নারী বিচারক হিসেবে পরিচিত কৃষ্ণা দেবনাথের জীবনপথ বিচারাঙ্গনে নারীর অগ্রযাত্রার এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

সাফল্য
success

জাবির সাবেক শিক্ষার্থী ওয়ালিদ ইসলাম, দেশের প্রথম তৃতীয় লিঙ্গের বিসিএস ক্যাডার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়ালিদ ইসলাম দেশের প্রথম তৃতীয় লিঙ্গের বিসিএস ক্যাডার কর্মকর্তা হিসেবে পরিচিত। ৩৫তম বিসিএসের মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারে যোগ দিয়ে চীন, জাপান, মালয়েশিয়া ও ভারতে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে বাংলাদেশ দূতাবাস, তেহরানে ফার্স্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাফল্য
success

টেসলার রোডস্টারের নকশায় কাজ করেছেন বুয়েটের তারেক সরোয়ার!

বিশ্বখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার রোডস্টারের নতুন মডেলের গুরুত্বপূর্ণ প্রকৌশল প্রকল্পে কাজ করেছেন বাংলাদেশি প্রকৌশলী তারেক সরোয়ার। ২০২৩ সালে ইন্টার্নশিপ চলাকালে গাড়িটির আন্ডারবডির দীর্ঘমেয়াদি কার্যকারিতা বিশ্লেষণের দায়িত্বে ছিলেন তিনি। তাঁর বিশ্লেষণ থেকে পাওয়া ফলাফল পরবর্তী সময়ে যন্ত্রাংশটির চূড়ান্ত নকশা তৈরিতে ব্যবহৃত হয়।

সাফল্য
success

১৪১ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে অক্সফোর্ডের পূর্ণ বৃত্তি পেলেন বাংলাদেশি নাজিফা

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়নে এমফিল করছেন বাংলাদেশের নাজিফা বিনতে হারুন। ওডিআইডি ডিএসি স্কলারশিপের আওতায় তাঁর পড়াশোনার সম্পূর্ণ ব্যয় বহন করা হচ্ছে। একাডেমিক সাফল্য, উন্নয়ন খাতে কাজের অভিজ্ঞতা ও সুস্পষ্ট লক্ষ্যকে আবেদনে তুলে ধরে অর্জন করেছেন এই মর্যাদাপূর্ণ বৃত্তি।

সাফল্য
success

টিনের ঘর থেকে বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম তানভীর রহমান

নেত্রকোনার ছোট্ট টিনের ঘরে কেরোসিনের কুপি ও মোমবাতির আলোয় পড়াশোনা করে বড় হয়েছেন তানভীর রহমান। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও অধ্যবসায় ও নিয়মিত পরিশ্রমের মাধ্যমে জীবনের প্রথম বিসিএসেই বড় সাফল্য অর্জন করেছেন তিনি। ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন এই তরুণ।

সাফল্য
success

১৬ বছরেই উদ্যোক্তা, নিজের কোম্পানিতে বাবাকে মাসে ২ লাখ রুপি বেতন দেন রাউল

যে বয়সে অনেক কিশোর পড়াশোনা ও নতুন গ্যাজেটের আবদার নিয়ে ব্যস্ত, সেই বয়সেই নিজের প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তুলে আলোচনায় এসেছে ভারতের কেরালার ১৬ বছর বয়সী রাউল জন আজু (Raul John Aju)। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করে পরিচিতি পাওয়া এই কিশোর নিজের কোম্পানিতে কর্মী হিসেবে নিয়োগ দিয়েছেন তাঁর বাবা আজু জোসেফকে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাবাকে প্রতি মাসে দুই লাখ ভারতীয় রুপি বেতন দেন তিনি।

সাফল্য
success

কৃষক বাবার সন্তান থেকে বিসিএস প্রশাসন ক্যাডার, আল-আমিনের সাফল্যের গল্প

কৃষক বাবার সীমিত আয়, পড়াশোনার খরচ জোগাতে টিউশনি ও ফ্রিল্যান্সিং, আর নিজের ভবিষ্যৎ গড়তে একাধিকবার পথ পরিবর্তন—সব বাধা পেরিয়ে সাফল্যের দেখা পেয়েছেন রাজশাহীর মো. আল-আমিন। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগ দেওয়ার পর ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন তিনি।

সাফল্য
success

EMUN 2026-এ প্রথমবার উত্তরা বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীর ভারবাল মেনশন

Eastern Model United Nations 2026 (EMUN 2026)-এ প্রথমবারের মতো দল হিসেবে অংশ নিয়েছে উত্তরা বিশ্ববিদ্যালয়। সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক মো. নাঈম উদ্দিন UNHRC-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া শিক্ষার্থী মেশকাতুল মসাবিহ ‘Verbal Mention’ স্বীকৃতি অর্জন করেন এবং মোহাম্মদ খালেদ বিন মাকবুল সাদিপ অংশগ্রহণের স্বীকৃতি পান।

সাফল্য
success

দেশের মাটিতে গবেষণা করে প্রথম বাংলাদেশি হিসেবে এপিএস ফেলো রাবির অধ্যাপক অরুণ কুমার বসাক

নিউক্লীয় পদার্থবিজ্ঞানে অবদান ও বিজ্ঞানশিক্ষার প্রসারে ভূমিকার স্বীকৃতি; আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গবেষণার সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত

সাফল্য
success

বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় IUBAT-এর ১২ গবেষক

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও এলসেভিয়ার প্রকাশিত ২০২৬ সালের তালিকায় বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর মধ্যে স্থান পেয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (IUBAT) ১২ জন গবেষক।

সাফল্য
success

ইন্দোনেশিয়ার বালিতে আন্তর্জাতিক অলিম্পিয়াডে সিপিএসসির ৬ শিক্ষার্থীর সাফল্য

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম উজ্জ্বল করেছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের ছয় শিক্ষার্থী। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত International Olympiad on English Language Leadership and Sustainability (IOELLS)-2026 প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা স্বর্ণপদক, রৌপ্যপদক ও বিশেষ সম্মাননা অর্জন করেছে।

সাফল্য
success

এলজিইডির সহকারী প্রকৌশলী পদে সুপারিশপ্রাপ্ত ১৮১ জনের মধ্যে চুয়েটের ৩১ শিক্ষার্থী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী (সিভিল) পদে নিয়োগের সুপারিশপ্রাপ্তদের তালিকায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক শিক্ষার্থীরা। প্রকাশিত ফলাফল অনুযায়ী, সুপারিশপ্রাপ্ত ১৮১ জনের মধ্যে ৩১ জনই চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক।

সাফল্য
success

RUET থেকে বিশ্ববিদ্যালয়ের লেকচারার, এবার ৪৭তম বিসিএসে ASP সাদ মোঃ আবি ওয়াক্কাছ

গাইবান্ধার সন্তান সাদ মোঃ আবি ওয়াক্কাছ সিদ্দিকী। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (RUET) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (EEE) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। বর্তমানে উত্তরা বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে ৪৭তম বিসিএসে সহকারী পুলিশ সুপার (ASP) পদে সুপারিশপ্রাপ্ত হয়ে সাফল্যের তালিকায় যুক্ত করেছেন নতুন অর্জন।

সাফল্য
success

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫-এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২৯ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। এর মধ্যে ২০২২ ও ২০২৩ সালের জন্য সাতজন করে, ২০২৪ সালের জন্য সাতজন এবং ২০২৫ সালের জন্য আটজন শিক্ষার্থী রয়েছেন।

সাফল্য
success

চুয়েটের ইরফানের সিলিকন ভ্যালি জয়, বার্ষিক সাড়ে তিন কোটি টাকার চাকরি

চট্টগ্রামের ফটিকছড়ির ছোট্ট গ্রাম ধর্মপুর থেকে শুরু হয়েছিল ইরফান উদ্দীনের পথচলা। গ্রামের স্কুল থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫.০০ অর্জনের পর তিনি ভর্তি হন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে। ২০১৬ সালে স্নাতক শেষ করলেও তাঁর সিজিপিএ ছিল ২.৯৮।

সাফল্য
success

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ‘লিডারস প্রোগ্রাম’ সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। প্রোগ্রামটি সফলভাবে শেষ করায় স্বীকৃতি হিসেবে সনদও পেয়েছেন তিনি।

সাফল্য
success

১৮তম বিজেএস সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত চবির ১৫ শিক্ষার্থী

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৫ শিক্ষার্থী।

সাফল্য
success

২৫২ দলকে পেছনে ফেলে ‘ই-আইকন’ প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি দুই শিক্ষার্থী

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ১৬তম ‘e-ICON World Contest’-এ বিশ্বসেরা হয়েছে ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) দুই শিক্ষার্থী। বিশ্বের ২৫২টি দলকে পেছনে ফেলে তারা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ‘Minister of Education Award’ জয় করেছেন।