শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

যশোর বোর্ডে এসএসসিতে বৃত্তি পেল ২১৫১ শিক্ষার্থী, শীর্ষে খুলনা

যশোর বোর্ডে এসএসসিতে বৃত্তি পেল ২১৫১ শিক্ষার্থী, শীর্ষে খুলনা
যশোর শিক্ষাবোর্ড

যশোর শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বৃত্তি পেয়েছে ২ হাজার ১৫১ জন শিক্ষার্থী। এর মধ্যে ২৯৮ জন ট্যালেন্টপুলে এবং ১ হাজার ৮৫৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। জেলাভিত্তিক হিসাবে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী বৃত্তি পেয়েছে খুলনা জেলায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর জেলা।

সোমবার (২৬ অক্টোবর) যশোর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়। বোর্ডের অধীন ১০টি জেলার শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে।

জেলাভিত্তিক ফলাফল অনুযায়ী, খুলনা জেলা থেকে মোট ৫৪৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ১১৬ জন ট্যালেন্টপুলে এবং ৪২৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা যশোর জেলা থেকে বৃত্তি পেয়েছে ৪৬৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৭৮ জন এবং সাধারণ গ্রেডে ৩৮৬ জন রয়েছে।

এ ছাড়া কুষ্টিয়া জেলায় ৩৪১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ২৭ জন ট্যালেন্টপুলে এবং ৩১৪ জন সাধারণ গ্রেডে রয়েছে। ঝিনাইদহ জেলায় বৃত্তি পেয়েছে ২৭৬ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ জন এবং সাধারণ গ্রেডে ২৪৬ জন শিক্ষার্থী রয়েছে।

সাতক্ষীরা জেলা থেকে ২৬৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ১৮ জন ট্যালেন্টপুলে এবং ২৪৫ জন সাধারণ গ্রেডে রয়েছে। চুয়াডাঙ্গায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৯২ জন। এর মধ্যে ৭ জন ট্যালেন্টপুলে এবং ১৮৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

অন্যদিকে, বাগেরহাট জেলায় ১৭১ জন, নড়াইলে ১১০ জন এবং মাগুরায় ১০৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বাগেরহাটে ট্যালেন্টপুলে ২ জন ও সাধারণ গ্রেডে ১৬৯ জন, নড়াইলে যথাক্রমে ৫ ও ১০৫ জন এবং মাগুরায় ৯ ও ৯৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। মেহেরপুর জেলায় সবচেয়ে কম ৬৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ৩ জন ট্যালেন্টপুলে এবং ৬১ জন সাধারণ গ্রেডে রয়েছে।

বৃত্তিপ্রাপ্তদের জন্য যেসব শর্ত

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য কয়েকটি শর্ত ও নীতিমালা নির্ধারণ করেছে যশোর শিক্ষা বোর্ড। নীতিমালা অনুযায়ী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবে। সরকারি অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তাদের কাছ থেকে মাসিক বেতন নিতে পারবে না। এ নিয়ম লঙ্ঘন করে বেতন দাবি করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বৃত্তির গেজেটে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে। তবে প্রতিষ্ঠানপ্রধানের সনদ সাপেক্ষে শিক্ষার্থী পরবর্তী সময়ে যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, সেখান থেকে বৃত্তির অর্থ উত্তোলন করতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে বৃত্তির অর্থ উত্তোলন ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে। এ কাজে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

বৃত্তি অব্যাহত রাখার জন্য শিক্ষার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে, সৎ স্বভাব-চরিত্র বজায় রাখতে হবে এবং পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতি অর্জন করতে হবে। শিক্ষার্থীর শিক্ষাগত অগ্রগতি বিবেচনা করেই বৃত্তি অব্যাহত রাখার বিষয়টি নির্ধারণ করা হবে।

কোনো শিক্ষার্থী এক প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র নিয়ে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হলে নিয়ম অনুযায়ী বৃত্তি স্থানান্তরের আবেদন করতে হবে। এ জন্য নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আবেদন জমা দিতে হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, সরকার যেকোনো সময় বৃত্তির সংখ্যা, অর্থের হার ও সময়সীমা সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

সম্পর্কিত খবর

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় education

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে। এতে বাংলাদেশের ৫২টি সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এবারের তালিকায় বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ১৩৬তম) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৪৯তম) শীর্ষে রয়েছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন education

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন

প্রতিবেদক: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’। আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে ‘Where We Become’ (যেখানে আমরা গড়ে উঠি) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার আটজন বিশিষ্ট বক্তা নিজেদের জীবনের গল্প, অভিজ্ঞতা ও চিন্তাভাবনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর education

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি বাস উল্টে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা education

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা

প্রতিবেদক: সংগৃহীত

আগামী ২৪ জানুয়ারি আয়োজিত হতে যাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তনে ২০১৪-১৫ থেকে ২০২০-২১ সেশন পর্যন্ত যে সকল শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।