রবিবার; 08 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 08 নভেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিসোর্টে গেল প্রাণ

বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিসোর্টে গেল প্রাণ
ইসরাত জাহান মালিহা
মালিহার এমন অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না তার শিক্ষকরা। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এনটোমোলজি বিভাগের অধ্যাপক মো. রুহুল আমিন মালিহাকে স্মরণ করে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেন, ইসরাত জাহান মালিহা আমার তত্ত্বাবধানে স্নাতকোত্তর ডিগ্রির গবেষণা করেছে। এমন ভদ্র, বিনয়ী, সদা হাস্যোজ্জ্বল, মিতভাষী, গবেষণার প্রতি প্রবল আগ্রহ, সময়ানুবর্তী এবং পরিপটি-এক কথায় ভাল স্টুডেন্ট আমার বিবেচনায় খুবই নগণ্য । দুই মাস আগেও সে তার স্বামীসহ আমার অফিসে এসে বলেছিল, ‘স্যার, আমাকে কাজ দিন, আমি আপনার সহযোগিতায় কয়েকটি পেপার করতে চাই; আমি IELTS এর প্রস্তুতি নিচ্ছি, উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে চাই।’

তিনি আরও লেখেন, ‘আমি তাকে যথারীতি কাজ দিয়েছি এবং সে খুবই মনোযোগের সাথে কাজ করে একটি রিভিউ আর্টিকেল পাবলিশ করেছে। গত মাসেও আমার অফিসে এসে নতুন কাজের ধারণা নিয়ে যায় এবং প্রায়শই আমাকে কাজের অগ্রগতি অবহিত করছিল। আজ তার কাজ, লক্ষ্য, উদ্যম, তার বিনয়ী, সদা হাস্যোজ্জ্বল, মিতভাষী আচরণ শুধুই স্মৃতি ও বেদনা। একটি অগ্নিকাণ্ড তোমার জীবন প্রদীপ বিলীন করেছে। (গতকাল কক্সবাজার, ইনানী বিচে টুপটুপ অগ্নিকাণ্ডে পরলোকগত) মালিহা, তুমি আমার অত্যন্ত প্রিয় শিক্ষার্থীদের একজন, তুমি আমার গবেষণা দলের সদস্য হিসেবে অমার শিক্ষার্থীদের কাছে আদর্শ হয়ে থাকবে। তোমার অকালে চলে যাওয়া আমার গবেষণা দলের অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তোমাকে জান্নাত বাসী করুন। আর আল্লাহ তোমার মা-বাবাকে শোক কাটিয়ে ওঠার ক্ষমতা দান করুন্ আমীন।’

প্রসঙ্গত, গতকাল শনিবার (১৭ অক্টোবর) ভোরে কক্সবাজারের ইনানী বিচ এলাকায় যথাযথ ফায়ার সেফটি না মেনে গড়ে তোলা টুপটুট রিসোর্টে লাগা আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন মালিহা। যেখানে মালিহার পরিবারের আরও ৫ সদস্যরাও অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

সম্পর্কিত খবর

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় education

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে। এতে বাংলাদেশের ৫২টি সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এবারের তালিকায় বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ১৩৬তম) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৪৯তম) শীর্ষে রয়েছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন education

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন

প্রতিবেদক: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’। আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে ‘Where We Become’ (যেখানে আমরা গড়ে উঠি) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার আটজন বিশিষ্ট বক্তা নিজেদের জীবনের গল্প, অভিজ্ঞতা ও চিন্তাভাবনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর education

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি বাস উল্টে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা education

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা

প্রতিবেদক: সংগৃহীত

আগামী ২৪ জানুয়ারি আয়োজিত হতে যাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তনে ২০১৪-১৫ থেকে ২০২০-২১ সেশন পর্যন্ত যে সকল শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।