সোমবার; 12 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
সোমবার; 12 অক্টোবর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাইমিনুল, টেবিলে ঋণের তালিকা

সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাইমিনুল, টেবিলে ঋণের তালিকা
সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাইমিনুল
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি বার্তায় বলা হয়, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে ও ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনকে বিষয়টি জরুরিভাবে বিবেচনার জন্য অবগত করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার সুইসাইড নোটে উল্লিখিত বিভাগের অবহেলার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, আজ রবিবার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৮ মিনিটে মোহাইমিনুল ইসলাম মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে উঠেন। পরে তার আবাসিক কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া যায়। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, তবে তাকে পাওয়া যায়নি। তার বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল হালিমের ০১৭১৪০১২৩১৫ নম্বরে অথবা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরীর ০১৭১২৬৭৪৫৫৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সুইসাইড নোটে যা লেখা আছে মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হওয়ার পর তার আবাসিক হলের নিজ কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া যায়। সঙ্গে একটি ঋণের তালিকাও তিনি রেখে গেছেন। সুইসাইড নোটে লেখা আছে, এটাই হয়তো আমার শেষ বার্তা, আমার হাতে অন্য কোনো অপশন নাই শুধু মৃত্য ছাড়া। কারণ তারা আমাকে এই দিকে ঠেলে দিয়েছে। ক্যাম্পাসে বাবা-মার অবর্তমানে রানিং স্টুন্ডেটেদের শ্রেষ্ঠ অভিজ্ঞাবক হলো শিক্ষক। কিন্তু যারা নিজেরাই ভালো বাবা-মা হতে পারে নাই তারা আবার শিক্ষক। ৬ মাস নাটক করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আমাকে। আমি কোনো নাটক/সিনেমা করছি না। আমার লাশ পেলে টুকরা টুকরা করে তাদেরকে ইকুয়ালি ভাগ করে দিও প্রিয় ক্লাসমেটরা। আমার কিছু ঋণ আছে তা আরেকটা কাগজে লিখা আছে। আবার ঋণের থেকে বেশি টাকা আমি পাই বিভিন্ন জায়গায়।

এ বিষয়ে তার বন্ধু একই বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী বলেন, চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় একটি কোর্সে ফেল করার পর থেকে মোহাইমিনুল মানসিক চাপে ছিলেন। তার আগে কখনো কোনো কোর্সে ফেল করার অভিজ্ঞতা ছিল না। তিনি ভালো শিক্ষার্থী ছিলেন।

তিনি বলেন, চতুর্থ বর্ষের ফাইনালে ইঞ্জিনিয়ারিং জিওলজি কোর্সে তার ফেল আসে। এরপর তিনি আমাদের সঙ্গে মাস্টার্সের ক্লাস করছিলেন। পরিকল্পনা ছিল, ফেল করা কোর্সটির বিশেষ পরীক্ষা দিয়ে আমাদের সঙ্গে মাস্টার্সের ফাইনাল পরীক্ষায় অংশ নেবেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে বিভাগ ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে যোগাযোগ করে সমাধান খুঁজছিলেন তিনি। কিন্তু বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেও স্পষ্ট সমাধান পাচ্ছিলেন না। এতে তিনি অনেক কষ্টে ছিলেন। তার এক বছর নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা নিয়েও হতাশা ছিল।

মোহাইমিনুলের খোঁজ পাওয়ার বিষয়ে বলেন, তার সন্ধানে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি সহপাঠীদের কয়েকজন তাকে সর্বশেষ যেখানে দেখা গিয়েছিল, সেসব স্থান ও আশপাশের সড়কে খোঁজ করছেন। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে তার সঙ্গে একই কোর্সে অকৃতকার্য আরেক শিক্ষার্থী বলেন, গত বৃহস্পতিবার বিভাগের চেয়ারম্যান তাঁদের রোববার দেখা করতে বলেছিলেন। এর মধ্যে এ বিষয়ে একটি সভা হয়। পরে রোববার চেয়ারম্যানের সঙ্গে দেখা করলে তিনি জানান, বিশেষ পরীক্ষা নেওয়ার অনুমতি না পাওয়ায় আপাতত তা আয়োজন করা সম্ভব হচ্ছে না। বিশেষ পরীক্ষা নেওয়া হলে মাস্টার্সের ফল আটকে যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

ওই শিক্ষার্থী আরও বলেন, তারা রেজিস্ট্রার ও উপ-উপাচার্যের দপ্তর থেকে অনুমতির বিষয়ে কথা বললেও বিভাগে কেন অনুমতি মিলছে না, তা বুঝতে পারছিলেন না। পরে চেয়ারম্যান তাদের অধ্যাপক সাজ্জাদ স্যারের সঙ্গে কথা বলতে বলেন। তার সঙ্গে দেখা করে বিশেষ পরীক্ষা নেওয়ার অনুরোধ জানালে তিনি বিষয়টি সমাধানে নিজের ক্ষমতার সীমাবদ্ধতার কথা জানান।

শিক্ষার্থীর ভাষ্য, তারা মাস্টার্সের ক্লাস, টিউটোরিয়াল ও উপস্থিতি সম্পন্ন করেছেন। বিশেষ পরীক্ষা না হলে মাস্টার্সের পড়াশোনা ও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি তাঁদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। চাকরির আবেদনে মাস্টার্সের সনদ প্রয়োজন হলেও তারা সমস্যায় পড়তে পারেন বলে জানান ওই শিক্ষার্থী।‎

এ বিষয়ে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. হুসাইন মো. সায়েমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম জানান, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পরপরই সাভার থানায় জিডি করা হয়েছে। পুলিশকে তার মোবাইল ফোনের অবস্থান শনাক্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।

নিখোঁজ শিক্ষার্থীর পরিচয় নাম: মো মোহাইমিনুল ইসলাম বিভাগ: ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, ৫০তম ব্যাচ আবাসিক হল: মীর মশাররফ হোসেন হল কক্ষ নম্বর: ‘এ’ ব্লকের ১১০ স্থায়ী ঠিকানা: হাজরা বাড়ি, মেলান্দহ, জামালপুর

সম্পর্কিত খবর

রুয়েটে চালু হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে জার্মান ও জাপানিজ ভাষা education

রুয়েটে চালু হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে জার্মান ও জাপানিজ ভাষা

প্রতিবেদক: সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) জার্মান ও জাপানিজ ভাষা শেখার সুযোগ তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়টিতে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুসারে, বিশ্ববিদ্যালয়ের ১১৫তম জরুরি সিন্ডিকেট সভায় এ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্যোগটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা প্রকৌশল শিক্ষার পাশাপাশি বিদেশি ভাষা শেখার সুযোগ পাবেন, যা উচ্চশিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে তাদের দক্ষতা বাড়াতে সহায়ক হতে পারে।

যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ education

যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ

প্রতিবেদক: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জুনিয়র শিক্ষার্থী কর্তৃক সিনিয়র শিক্ষার্থীদের মারধরের ঘটনার দিনভর উত্তেজনা বিরাজ করে ক্যাম্পাসে। এ সময় অভিযুক্ত শিক্ষার্থীর হলের সামনে বিক্ষোভ, ক্যাম্পাসের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। রবিবার (১১ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় এ উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী education

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী

প্রতিবেদক: সংগৃহীত

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান রহমান। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বিশ্ববিদ্যালয়সংলগ্ন তপোবন আবাসিক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জাতীয় সেমিনার education

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জাতীয় সেমিনার

প্রতিবেদক: সংগৃহীত

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং শ্রম অভিবাসননির্ভর সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে রূপান্তরের লক্ষ্যে ঢাকায় একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ (সিএমএস) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) যৌথ উদ্যোগে ‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ–সৌদি আরব সম্পর্কের পুনর্বিন্যাস’ শীর্ষক এ সেমিনার ঢাকার ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।