বুধবার; 14 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 14 অক্টোবর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
কুবি শিক্ষার্থী সুমন শেখ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে রাজধানী ঢাকার সেন্ট্রাল হসপিটাল লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সুমনের সহপাঠী শাহরিয়ার আহমেদ। তিনি জানান, অসুস্থ হয়ে গত বৃহস্পতিবার সুমন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। প্রথমে সাধারণ অসুস্থতা মনে করে সেখানে শনিবার পর্যন্ত চিকিৎসা নেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় সেন্ট্রাল হসপিটাল লিমিটেডে নেওয়া হয়। সেখানে ভর্তি করার পর থেকেই তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।

শাহরিয়ার আহমেদ বলেন, ‘হাসপাতালে আমি ও সুমনের এক বোনের জামাই রয়েছি। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা আসছেন। আমরা মরদেহ বাড়িতে নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। রাতে সম্ভব হলে বাড়ির উদ্দেশে রওনা দেব। তবে পরিবারের সদস্যরা কখন আসেন এবং হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করতে কত সময় লাগে, তার ওপর বিষয়টি নির্ভর করছে।’

সুমন শেখের বাড়ি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর এলাকায় বলে জানা গেছে।

সম্পর্কিত খবর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন education

ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন

প্রতিবেদক: সংগৃহীত

বৈশ্বিক নিরাপত্তা, জীববৈচিত্র্য সংরক্ষণ, সহনশীলতা ও সুশাসনের গুরুত্ব তুলে ধরে ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ‘ইস্টার্ন মডেল ইউনাইটেড নেশনস ২০২৬’ (ইমুন ২০২৬)। গত ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত এ সম্মেলনে অংশ নেন তরুণ কূটনীতিক, ভবিষ্যৎ নেতৃত্ব ও উদ্যমী তরুণেরা। তাদের আলোচনা, বিতর্ক ও মতবিনিময়ে উঠে আসে বিশ্বের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা এবং সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সময় বৃদ্ধি education

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সময় বৃদ্ধি

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

স্কুল-কলেজে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখতে নির্দেশনা education

স্কুল-কলেজে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখতে নির্দেশনা

প্রতিবেদক: সংগৃহীত

রাজশাহী জেলার সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আজ সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্য ভবনে অবরুদ্ধ education

চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্য ভবনে অবরুদ্ধ

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পদত্যাগ না করলে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত তাকে উপাচার্য ভবনের ভেতরে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে প্রশাসনিক ভবন-২ এর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।