মতিঝিল আইডিয়ালের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শন, মিলল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ
নতুন নীতিমালার আওতায় প্রথমবারের মতো বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পেয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নির্বাচিত শিক্ষার্থী ও শিক্ষকরা। এ সময় তারা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সোমবার (২৬ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত শিক্ষার্থী ও শিক্ষকরা এ পরিদর্শনে অংশ নেন। এ সময় তারা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে দরবার হলে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এবং তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের মধ্যেই নতুন বাংলাদেশ ও নতুন স্বপ্নের সম্ভাবনা রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বাবা-মা, শিক্ষক ও গুরুজনদের সম্মান করার পাশাপাশি সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। বাবা-মায়ের আত্মত্যাগের কথা স্মরণ রেখে নিজেদের ভবিষ্যৎ গড়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, বঙ্গভবন শুধু একটি ভবন নয়; এটি রাষ্ট্রের প্রতীক ও ইতিহাসের সাক্ষী। শিক্ষার্থীদের মধ্যে বঙ্গভবন, রাষ্ট্র ও ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে আগ্রহ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষতা অর্জন এবং নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন রাষ্ট্রপতি।
‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা-২০২৬’ অনুযায়ী, ভবিষ্যতে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হ্যাশট্যাগ: #বঙ্গভবন #মতিঝিলআইডিয়াল #শিক্ষার্থী #রাষ্ট্রপতি #শিক্ষাঙ্গন #বাংলাদেশ #CampusNews #EducationNews
সম্পর্কিত খবর
education
কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
প্রতিবেদক: সংগৃহীতযুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে। এতে বাংলাদেশের ৫২টি সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এবারের তালিকায় বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ১৩৬তম) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৪৯তম) শীর্ষে রয়েছে।
education
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন
প্রতিবেদক: সংগৃহীতইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’। আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে ‘Where We Become’ (যেখানে আমরা গড়ে উঠি) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার আটজন বিশিষ্ট বক্তা নিজেদের জীবনের গল্প, অভিজ্ঞতা ও চিন্তাভাবনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
education
লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
প্রতিবেদক: সংগৃহীতচট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি বাস উল্টে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
education
নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা
প্রতিবেদক: সংগৃহীতআগামী ২৪ জানুয়ারি আয়োজিত হতে যাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তনে ২০১৪-১৫ থেকে ২০২০-২১ সেশন পর্যন্ত যে সকল শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।