শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

৭ বছর পর জানুয়ারিতে নোবিপ্রবির ৩য় সমাবর্তন, রেজিস্ট্রেশনের শেষ সময় ১০ নভেম্বর

৭ বছর পর জানুয়ারিতে নোবিপ্রবির ৩য় সমাবর্তন, রেজিস্ট্রেশনের শেষ সময় ১০ নভেম্বর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ​বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং), বি.এড ও বি.ফার্ম ডিগ্রির ক্ষেত্রে ২০১৪-১৫ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের গ্র্যাজুয়েটরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন। তবে ফার্মেসি বিভাগের স্নাতক শিক্ষার্থীরা এ তালিকার আওতাভুক্ত থাকবেন না।

​স্নাতকোত্তর, এম.ফিল, পিএইচডি ও অন্যান্য ডিগ্রির ক্ষেত্রে ২০১৫-১৬ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত গ্র্যাজুয়েটরা সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া PGDLIS-এর ২০১৮ B3 থেকে ২০২৩ B12 এবং PGDIT-এর Spring 2018 থেকে Summer 2024 সেশনের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

​সমাবর্তনে অংশ নিতে আগ্রহী গ্র্যাজুয়েটদের জন্য ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন পোর্টালে (https://convocation.nstu.edu.bd) গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।

​ফি নির্ধারণের ক্ষেত্রে জানানো হয়েছে, একক ডিগ্রির জন্য রেজিস্ট্রেশন ফি ৫ হাজার টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তর/ডিপ্লোমা উভয় ডিগ্রির জন্য একসঙ্গে রেজিস্ট্রেশন ফি ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

​সনদপত্র সংগ্রহের বিষয়ে জানানো হয়, মূল সনদপত্র সংগ্রহের সময় রেজিস্ট্রেশন ফি পরিশোধের অনলাইন পেমেন্ট স্লিপ প্রদর্শন করতে হবে। যারা এরই মধ্যে মূল সনদ তুলে নিয়েছেন, তারাও মূল সনদপত্র জমা দিয়ে নতুন করে সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন।

​অন্যদিকে, যারা এখনো প্রোভিশনাল সার্টিফিকেট গ্রহণ করেননি, তাদের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে ফরম সংগ্রহ করে নিজ বিভাগ, হল ও কেন্দ্রীয় লাইব্রেরি থেকে প্রয়োজনীয় ছাড়পত্র (ক্লিয়ারেন্স) নিতে হবে। তবে যারা আগেই সাময়িক সনদপত্র তুলেছেন, মূল সনদ নেওয়ার সময় তাদের সাময়িক সনদের মূল কপি জমা দিতে হবে।

​উল্লেখ্য, এর আগে নোবিপ্রবির সর্বশেষ ও দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি। দীর্ঘ বিরতির পর আগামী ২০২৭ সালের ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন।

সম্পর্কিত খবর

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় education

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে। এতে বাংলাদেশের ৫২টি সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এবারের তালিকায় বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ১৩৬তম) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৪৯তম) শীর্ষে রয়েছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন education

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন

প্রতিবেদক: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’। আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে ‘Where We Become’ (যেখানে আমরা গড়ে উঠি) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার আটজন বিশিষ্ট বক্তা নিজেদের জীবনের গল্প, অভিজ্ঞতা ও চিন্তাভাবনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর education

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি বাস উল্টে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা education

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা

প্রতিবেদক: সংগৃহীত

আগামী ২৪ জানুয়ারি আয়োজিত হতে যাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তনে ২০১৪-১৫ থেকে ২০২০-২১ সেশন পর্যন্ত যে সকল শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।