শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কত জিপিএ লাগবে, দেখে নিন একনজরে

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কত জিপিএ লাগবে, দেখে নিন একনজরে
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
প্রকাশিত তথ্য, আগের শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা ও প্রাথমিক ঘোষণার ভিত্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে আবেদনে কত জিপিএ প্রয়োজন, তা তুলে ধরা হলো-

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৮ এবং পৃথকভাবে ৩.৫০ থাকতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ৩। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটেও বিভাগভেদে একই জিপিএ শর্ত প্রযোজ্য। চারুকলা ইউনিটে সব বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ৩ থাকতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সর্বশেষ ভর্তি নীতিমালা অনুযায়ী, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে জিপিএ ৩ এবং মোট ৭ থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে ৩.৫০ এবং মোট ৮ প্রয়োজন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ শর্ত এখনো নিশ্চিত হয়নি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত শিক্ষাবর্ষের নিয়ম অনুযায়ী, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ৩.৫০ প্রয়োজন ছিল। বিজ্ঞান বিভাগের জন্য মোট ৮.৫০ এবং পৃথকভাবে ৩.৫০। এ ছাড়া এ ইউনিটে মোট ৮.৫০ ও পৃথকভাবে ৪ এবং ডি ইউনিটে মোট ৯ ও পৃথকভাবে ৪ প্রয়োজন ছিল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিটে মোট জিপিএ ৭ এবং পৃথকভাবে ৩; বি ও ডি ইউনিটে মোট ৬ এবং পৃথকভাবে ২.৭৫; সি ইউনিটে মোট ৬.৫০ এবং পৃথকভাবে ৩; ই ইউনিটে মোট ৫.৫০ এবং পৃথকভাবে ২.৫০ থাকতে হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) গত শিক্ষাবর্ষের শর্ত অনুযায়ী, এসএসসিতে জিপিএ ৪ এবং এইচএসসিতে জিপিএ ৫ প্রয়োজন ছিল। পাশাপাশি উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে জিপিএ ৫ থাকতে হতো।

কুয়েট এসএসসিতে ন্যূনতম জিপিএ ৪ প্রয়োজন ছিল। এইচএসসিতে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে কমপক্ষে ৪ এবং ইংরেজিসহ চার বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ১৮ থাকতে হতো।

চুয়েট এসএসসিতে জিপিএ ৪ এবং এইচএসসিতে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে মোট গ্রেড পয়েন্ট ১৪ প্রয়োজন ছিল। ইংরেজিতে থাকতে হতো কমপক্ষে ৩।

রুয়েট এসএসসিতে ন্যূনতম জিপিএ ৪ এবং এইচএসসিতে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে মোট গ্রেড পয়েন্ট ১৪ প্রয়োজন ছিল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গত শিক্ষাবর্ষে এ ইউনিটে মোট জিপিএ ৮ (এসএসসিতে ৪ ও এইচএসসিতে ৩)। বি ইউনিটে মানবিক বিভাগের জন্য মোট ৬.৫০ এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার জন্য ৭। সি ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ৭ এবং ডি ইউনিটে ৭.৫০ প্রয়োজন ছিল।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের এ ইউনিটে পৃথকভাবে জিপিএ ৩.২৫ এবং মোট ৭; মানবিক বিভাগের বি ইউনিটে পৃথকভাবে ৩ এবং মোট ৬; ব্যবসায় শিক্ষা বিভাগের সি ইউনিটে পৃথকভাবে ৩ এবং মোট ৬.২৫ প্রয়োজন ছিল।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ইউনিটে পৃথকভাবে জিপিএ ৩ এবং মোট ৬.৫০ প্রয়োজন ছিল। এইচএসসিতে গণিতে কমপক্ষে ৩ থাকতে হতো। বি ইউনিটে সব বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে ৩ এবং মোট ৬ প্রয়োজন ছিল।

কৃষি গুচ্ছ গত শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ ৪ এবং মোট ৮.৫০ প্রয়োজন ছিল। জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে উত্তীর্ণ হওয়ার শর্তও ছিল।

প্রসঙ্গত, জিপিএ শর্তগুলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালার ভিত্তিতে দেওয়া হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশের পর শর্ত পরিবর্তন হতে পারে।

সম্পর্কিত খবর

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় education

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে। এতে বাংলাদেশের ৫২টি সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এবারের তালিকায় বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ১৩৬তম) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৪৯তম) শীর্ষে রয়েছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন education

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন

প্রতিবেদক: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’। আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে ‘Where We Become’ (যেখানে আমরা গড়ে উঠি) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার আটজন বিশিষ্ট বক্তা নিজেদের জীবনের গল্প, অভিজ্ঞতা ও চিন্তাভাবনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর education

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি বাস উল্টে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা education

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা

প্রতিবেদক: সংগৃহীত

আগামী ২৪ জানুয়ারি আয়োজিত হতে যাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তনে ২০১৪-১৫ থেকে ২০২০-২১ সেশন পর্যন্ত যে সকল শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।