শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট ২০২৬’ ও প্রযুক্তি সিম্পোজিয়াম

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট ২০২৬’ ও প্রযুক্তি সিম্পোজিয়াম
ছবি : সংগৃহীত

প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ কর্মবাজারে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা এবং আধুনিক ওয়েব প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট ২০২৬’ শীর্ষক কর্মশালা ও প্রযুক্তি সিম্পোজিয়াম।

অনুষ্ঠানে ওয়েব ডেভেলপমেন্টে ওয়ার্ডপ্রেসের ভূমিকা, এআই-নির্ভর কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন, প্রজেক্ট পোর্টফোলিও তৈরি এবং আধুনিক সফটওয়্যার প্রযুক্তির বিভিন্ন প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে কাজ শেখা, বাস্তবভিত্তিক প্রকল্পে যুক্ত হওয়া এবং আন্তর্জাতিক প্রযুক্তি কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সিম্পোজিয়ামে ডব্লিউপিরিওরের হেড অব মার্কেটিং এবং ভিজিবলএসইও লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল আসিফ এআইয়ের পরিবর্তনশীল সময়ে চাকরির বাজারে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তোলার কৌশল তুলে ধরেন। অন্যদিকে, নাসিম মিয়া আধুনিক ওয়েব প্রযুক্তিতে ওয়ার্ডপ্রেসের ব্যবহার নিয়ে আলোচনা করেন।

প্রযুক্তির অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও ছিল বিশেষায়িত সেশন। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক প্রান্ত দেব ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি) ও ট্রান্সফরমার আর্কিটেকচার সম্পর্কে ধারণা দেন। মোস্তফা কামাল সাগর শিক্ষা, গবেষণা ও সফটওয়্যার ডেভেলপমেন্টে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের কার্যকর ব্যবহার নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মূল্যায়ন কুইজ অনুষ্ঠিত হয়। এতে প্রথম তিন স্থান অর্জনকারীকে পুরস্কার ও ক্রেস্ট দেওয়া হয়। পাশাপাশি অতিথি বক্তাদের সম্মাননা জানানো হয়। আয়োজন বাস্তবায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মোস্তফা কামাল সাগর, মো. মিনহাজুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সকে (ওএসএ) বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে অংশগ্রহণকারী ও স্বেচ্ছাসেবকদের মধ্যে সনদপত্র ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

কর্মশালাটির একাডেমিক তত্ত্বাবধানে ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ও সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মীর মোহাম্মদ আজাদ। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজর অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির। ওয়ার্ডপ্রেস কমিউনিটির কো-অর্গানাইজার হিসেবে সহযোগিতা করেন মুহিবুল হক, নাসিম মিয়া ও রাশেদ হোসেন।

আন্তর্জাতিক ওয়ার্ডপ্রেস কমিউনিটির বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত এ উদ্যোগে গ্লোবাল কমিউনিটি স্পন্সর হিসেবে যুক্ত ছিল WordPress.com, Woo, Automattic, Hostinger, Bluehost ও Jetpack।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রযুক্তিভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে ব্যবহারিক দক্ষতার সমন্বয় ঘটাবে। একই সঙ্গে ওপেন সোর্স প্রযুক্তিতে অংশগ্রহণ, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করার নতুন সুযোগ তৈরি করবে।

সম্পর্কিত খবর

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় education

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে। এতে বাংলাদেশের ৫২টি সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এবারের তালিকায় বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ১৩৬তম) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৪৯তম) শীর্ষে রয়েছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন education

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন

প্রতিবেদক: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’। আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে ‘Where We Become’ (যেখানে আমরা গড়ে উঠি) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার আটজন বিশিষ্ট বক্তা নিজেদের জীবনের গল্প, অভিজ্ঞতা ও চিন্তাভাবনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর education

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি বাস উল্টে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা education

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা

প্রতিবেদক: সংগৃহীত

আগামী ২৪ জানুয়ারি আয়োজিত হতে যাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তনে ২০১৪-১৫ থেকে ২০২০-২১ সেশন পর্যন্ত যে সকল শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।