শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
নর্দান ইউনিভার্সিটির ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান এডুকেশন গ্রুপ এন্ড প্রাসাদ গ্রুপ অব কোম্পানির সিইও সৈয়দ আলমগীর। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, ‘আজ থেকে নিজেদের একজন দায়িত্বশীল ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার যাত্রা শুরু করতে হবে। মনে রাখবেন, সফলতার পেছনে ভাগ্য মাত্র ১ শতাংশ এবং ক্রেডিট ২ শতাংশ কাজ করে, বাকি ৯৭ শতাংশ হলো কঠোর পরিশ্রম, সততা ও টিমওয়ার্ক।’

শিক্ষার্থীদের তিনটি বিশেষ গুণের ওপর জোর দিয়ে প্রধান অতিথি বলেন, ‘আপনাদের মধ্যে কৌতূহল, সততা এবং অধ্যবসায় থাকতে হবে। কৌতূহল মেটাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বদা প্রশ্ন করে জেনে নিতে হবে।’

নর্দান ইউনিভার্সিটির সাথে শিক্ষার্থীদের আজীবন সম্পর্কের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘আপনাদের নাম আজ থেকে নর্দানের সাথে জড়িয়ে গেল; তাই সততা ও একতায় অবিচল থেকে পিতা-মাতার স্বপ্ন ও ত্যাগকে মূল্যায়ন করতে হবে।’ গ্র্যাজুয়েশন শেষে শিক্ষার্থীদের গতানুগতিক চাকরিজীবী না হয়ে ‘এন্টারপ্রেনার’ বা উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এ ছাড়া তিনি কর্মমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করে '২+২ মডেল'-এর প্রস্তাব দিয়ে তিনি বলেন, চার বছরের গ্র্যাজুয়েশনে দুই বছর ক্লাসরুমে এবং বাকি দুই বছর চাকরির ক্ষেত্রে প্র্যাকটিক্যাল শিক্ষা নিশ্চিত করতে সরকারের সাথে আলোচনা করা প্রয়োজন।

নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. মিজানুর রহমান। নবীনদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘নর্দান ইউনিভার্সিটিকে বেছে নেওয়া আপনাদের জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। এই বিশ্ববিদ্যালয় আপনাদের বিশ্বমানের শিক্ষা ও অত্যাধুনিক সুবিধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’

বিশ্ববিদ্যালয় জীবনকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো নিজেকে গড়ার শ্রেষ্ঠ জায়গা। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা শুধু বয়সে বড় হবেন, নাকি জ্ঞান ও দক্ষতায় বিকশিত হয়ে দেশ ও পরিবারের মুখ উজ্জ্বল করবেন।’

বিখ্যাত সাহিত্যিক লিও টলস্টয়ের দর্শন তুলে ধরে তিনি বলেন, সবাই বিশ্বকে পরিবর্তন করার কথা ভাবে, কিন্তু নিজেকে পরিবর্তনের কথা কেউ ভাবে না। তাই সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করতে হবে। তিনি শিক্ষার্থীদের বর্তমান সময়ের সর্বোচ্চ ব্যবহার, মানুষের কল্যাণে কাজ করা এবং সামনের মানুষটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ল্যাব, লাইব্রেরি ও অন্যান্য সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে আগামী দিনের যোগ্য নেতা হিসেবে গড়ে ওঠার দিকনির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানের শেষভাগে আমন্ত্রিত অতিথিবৃন্দ ‘এনইউবি মাল্টিভার্স অলিম্পিয়াড ১.০’ প্রতিযোগিতার সমাপনী ও গালা রাউন্ডের বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক পুরস্কার ও সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আবদুল্লাহ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা।

উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ইঞ্জি. মো. মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানের সার্বিক আয়োজনের দায়িত্বে ছিলেন।

সম্পর্কিত খবর

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় education

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে। এতে বাংলাদেশের ৫২টি সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এবারের তালিকায় বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ১৩৬তম) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৪৯তম) শীর্ষে রয়েছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন education

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন

প্রতিবেদক: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’। আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে ‘Where We Become’ (যেখানে আমরা গড়ে উঠি) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার আটজন বিশিষ্ট বক্তা নিজেদের জীবনের গল্প, অভিজ্ঞতা ও চিন্তাভাবনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর education

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি বাস উল্টে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা education

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা

প্রতিবেদক: সংগৃহীত

আগামী ২৪ জানুয়ারি আয়োজিত হতে যাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তনে ২০১৪-১৫ থেকে ২০২০-২১ সেশন পর্যন্ত যে সকল শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।