মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
সাফল্য

বাংলাদেশি দুই ভাইয়ের AI স্টার্টআপ পেল ৩০ হাজার ডলারের বেশি সহায়তা

বাংলাদেশি দুই ভাইয়ের AI স্টার্টআপ পেল ৩০ হাজার ডলারের বেশি সহায়তা
স্টার্টআপটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) এবং শাফি বিন সুলতান প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (COO) হিসেবে দায়িত্ব পালন করছেন।।
স্কুলপড়ুয়া দুই ভাইয়ের উদ্যোগে আন্তর্জাতিক পরিসরে এগিয়ে যাচ্ছে AgenticHire।‌ বাংলাদেশি দুই ভাইয়ের উদ্যোগে গড়ে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) স্টার্টআপ AgenticHire ৩০ হাজার মার্কিন ডলারের বেশি সহায়তা পেয়েছে। স্কুলে পড়াশোনার পাশাপাশি প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ পরিচালনা করছেন তারা।

স্টার্টআপটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) সাবিক বিন সুলতান ঢাকার BAF Shaheen College, Kurmitola-এর একাদশ শ্রেণির শিক্ষার্থী। তাঁর ভাই শাফি বিন সুলতান St Joseph Higher Secondary School, Dhaka-এর দ্বাদশ শ্রেণিতে পড়ছেন এবং প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (COO) হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিঙ্গাপুরের অ্যাক্সিলারেটর থেকে যাত্রা। AgenticHire-এর যাত্রা শুরু হয় ২০২৫ সালের ডিসেম্বর মাসে। সিঙ্গাপুরভিত্তিক একটি ফাউন্ডার-কেন্দ্রিক অ্যাক্সিলারেটর প্রোগ্রামের মাধ্যমে স্টার্টআপটির কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাতা দলের আরেক সদস্য হাওইয়াং উ, যিনি সিঙ্গাপুরের River Valley High School-এর একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (CTO) হিসেবে কাজ করছেন।

আন্তর্জাতিক সদস্যদের নিয়ে গঠিত দল

AgenticHire-এর টিম শুধু বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিষ্ঠানটির সঙ্গে কাজাখস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া ও মালয়েশিয়ার সদস্যরাও যুক্ত রয়েছেন।

স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্তর্জাতিক টিম কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে কাজ করছে। অল্প বয়সেই স্টার্টআপ গড়ে তুলে আন্তর্জাতিক পর্যায়ে সহায়তা পাওয়ার ঘটনা বাংলাদেশি তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দিকও তুলে ধরছে।

সম্পর্কিত খবর

২৫২ দলকে পেছনে ফেলে ‘ই-আইকন’ প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি দুই শিক্ষার্থী success

২৫২ দলকে পেছনে ফেলে ‘ই-আইকন’ প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি দুই শিক্ষার্থী

প্রতিবেদক: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ১৬তম ‘e-ICON World Contest’-এ বিশ্বসেরা হয়েছে ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) দুই শিক্ষার্থী। বিশ্বের ২৫২টি দলকে পেছনে ফেলে তারা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ‘Minister of Education Award’ জয় করেছেন।