রবিবার; 11 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 11 অক্টোবর 2026 | আর্কাইভ
সাফল্য

দেশের মাটিতে গবেষণা করে প্রথম বাংলাদেশি হিসেবে এপিএস ফেলো রাবির অধ্যাপক অরুণ কুমার বসাক

দেশের মাটিতে গবেষণা করে প্রথম বাংলাদেশি হিসেবে এপিএস ফেলো রাবির অধ্যাপক অরুণ কুমার বসাক
অধ্যাপক অরুণ কুমার বসাকের গৌরবময় অর্জন!
নিউক্লীয় পদার্থবিজ্ঞানে অবদান ও বিজ্ঞানশিক্ষার প্রসারে ভূমিকার স্বীকৃতি; আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গবেষণার সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত।

পদার্থবিজ্ঞানে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক। যুক্তরাষ্ট্রের আমেরিকান ফিজিক্যাল সোসাইটির (এপিএস) ২০২৬ সালের ফেলো নির্বাচিত হয়েছেন তিনি। অধ্যাপক কামরুল হাসান মামুনের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে অবস্থান করে গবেষণার মাধ্যমে এ স্বীকৃতি অর্জনকারী প্রথম বাংলাদেশি তিনি।

বিশ্বের পদার্থবিজ্ঞানীদের কাছে এপিএস ফেলোশিপ একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি। গবেষণায় অসাধারণ অবদান ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের প্রভাব বিবেচনায় এ সম্মান দেওয়া হয়। অধ্যাপক বসাকের নির্বাচনের কারণ হিসেবে নিউক্লিয়াস–নিউক্লিয়াস বিভব ব্যবহার করে নিউক্লীয় পদার্থবিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানের জটিল সমস্যা সমাধানে তাঁর অবদানের কথা উল্লেখ করেছে এপিএস। পাশাপাশি বাংলাদেশে কম্পিউটার-সচেতনতা ও বিজ্ঞানশিক্ষার প্রসারে তাঁর ভূমিকারও স্বীকৃতি দেওয়া হয়েছে।

১৯৬৩ সালের ডিসেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন অধ্যাপক বসাক। দীর্ঘ শিক্ষকতা ও গবেষণাজীবনের স্বীকৃতিস্বরূপ ২০০৯ সালে তিনি বিশ্ববিদ্যালয়টির ইমেরিটাস অধ্যাপক হন। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র নিউক্লীয় পদার্থবিজ্ঞান। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে গবেষণার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ ছাড়া কেন্ট স্টেট ইউনিভার্সিটি এবং সাউদার্ন ইলিনয়েস ইউনিভার্সিটিতেও ভিজিটিং অধ্যাপক ও গবেষক হিসেবে কাজ করেছেন তিনি।

গবেষণার পাশাপাশি দেশের উচ্চশিক্ষা ও প্রযুক্তিশিক্ষার প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অধ্যাপক বসাক। ১৯৯০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালে তিনি পদার্থবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান, ভৌতবিজ্ঞান অনুষদের প্রথম ডিন এবং কম্পিউটার সেন্টারের প্রথম পরিচালক হিসেবে কাজ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সেন্টার প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল।

অধ্যাপক বসাকের এই অর্জন বাংলাদেশের তরুণ গবেষকদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত। দেশের বিশ্ববিদ্যালয়ে থেকেই আন্তর্জাতিক মানের গবেষণা ও স্বীকৃতি অর্জন সম্ভব—তাঁর দীর্ঘ কর্মজীবন সেই সম্ভাবনাকে তুলে ধরেছে। একই সঙ্গে দেশের গবেষণাবান্ধব পরিবেশ, অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তাও সামনে এনেছে এই সাফল্য।

বাংলাদেশের বিজ্ঞান গবেষণার ইতিহাসে অধ্যাপক অরুণ কুমার বসাকের এপিএস ফেলো নির্বাচিত হওয়া একটি উল্লেখযোগ্য অর্জন। তাঁর এই স্বীকৃতি দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে নতুন প্রজন্মকে আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় IUBAT-এর ১২ গবেষক success

বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় IUBAT-এর ১২ গবেষক

প্রতিবেদক: CLBD- Campus Ambassador

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও এলসেভিয়ার প্রকাশিত ২০২৬ সালের তালিকায় বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর মধ্যে স্থান পেয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (IUBAT) ১২ জন গবেষক।

ইন্দোনেশিয়ার বালিতে আন্তর্জাতিক অলিম্পিয়াডে সিপিএসসির ৬ শিক্ষার্থীর সাফল্য success

ইন্দোনেশিয়ার বালিতে আন্তর্জাতিক অলিম্পিয়াডে সিপিএসসির ৬ শিক্ষার্থীর সাফল্য

প্রতিবেদক: সাবিক-আল সিয়াম,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ,সৈয়দপুর।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম উজ্জ্বল করেছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের ছয় শিক্ষার্থী। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত International Olympiad on English Language Leadership and Sustainability (IOELLS)-2026 প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা স্বর্ণপদক, রৌপ্যপদক ও বিশেষ সম্মাননা অর্জন করেছে।

এলজিইডির সহকারী প্রকৌশলী পদে সুপারিশপ্রাপ্ত ১৮১ জনের মধ্যে চুয়েটের ৩১ শিক্ষার্থী। success

এলজিইডির সহকারী প্রকৌশলী পদে সুপারিশপ্রাপ্ত ১৮১ জনের মধ্যে চুয়েটের ৩১ শিক্ষার্থী।

প্রতিবেদক: CLBD- নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী (সিভিল) পদে নিয়োগের সুপারিশপ্রাপ্তদের তালিকায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক শিক্ষার্থীরা। প্রকাশিত ফলাফল অনুযায়ী, সুপারিশপ্রাপ্ত ১৮১ জনের মধ্যে ৩১ জনই চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক।

ব্র্যাকের দুই দশকের অধ্যায় শেষে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাফিয়াত রশিদ মিথিলা success

ব্র্যাকের দুই দশকের অধ্যায় শেষে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাফিয়াত রশিদ মিথিলা

প্রতিবেদক: CLBD- নিজস্ব প্রতিনিধি

আন্তর্জাতিক উন্নয়ন খাতের দীর্ঘ অভিজ্ঞতা এবার গবেষণা ও শিক্ষকতায় কাজে লাগাবেন তিনি