শনিবার; 10 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 10 অক্টোবর 2026 | আর্কাইভ
সাফল্য

ইন্দোনেশিয়ার বালিতে আন্তর্জাতিক অলিম্পিয়াডে সিপিএসসির ৬ শিক্ষার্থীর সাফল্য

ইন্দোনেশিয়ার বালিতে আন্তর্জাতিক অলিম্পিয়াডে সিপিএসসির ৬ শিক্ষার্থীর সাফল্য
বালিতে সিপিএসসির শিক্ষার্থীদের আন্তর্জাতিক সাফল্য 🇧🇩
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম উজ্জ্বল করেছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের ছয় শিক্ষার্থী। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত International Olympiad on English Language Leadership and Sustainability (IOELLS)-2026 প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা স্বর্ণপদক, রৌপ্যপদক ও বিশেষ সম্মাননা অর্জন করেছে।

গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে শিক্ষার্থীরা।

জুনিয়র ক্যাটাগরির দলীয় পোস্টার প্রেজেন্টেশন বিভাগে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক পেয়েছে আর্য ইসলাম অদিত্রী, সাহলা আনজুম ও মো. আল ইমতিয়াজ সিয়াম। এ ছাড়া প্রাইমারি ক্যাটাগরির স্পেলিং বি বিভাগে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করেছে আবদুল্লাহ আ সাবেৰ।

অন্যদিকে, জুনিয়র ক্যাটাগরির ইংলিশ অ্যান্ড লিডারশিপ অলিম্পিয়াড বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্যপদক পেয়েছে দয়িতা ইসলাম নব। প্রাইমারি ক্যাটাগরির স্পেলিং বি বিভাগে বিশেষ সম্মাননা অর্জন করেছে আরশিয়া ইসলাম অরোরা।

শিক্ষার্থীদের এ সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে শিক্ষক ও মেন্টরদের নিষ্ঠা, অধ্যক্ষ, পরিচালনা পর্ষদের সভাপতি এবং অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আন্তর্জাতিক পর্যায়ে এ অর্জন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের পাশাপাশি দেশের জন্যও গর্বের বিষয়।

সম্পর্কিত খবর

এলজিইডির সহকারী প্রকৌশলী পদে সুপারিশপ্রাপ্ত ১৮১ জনের মধ্যে চুয়েটের ৩১ শিক্ষার্থী। success

এলজিইডির সহকারী প্রকৌশলী পদে সুপারিশপ্রাপ্ত ১৮১ জনের মধ্যে চুয়েটের ৩১ শিক্ষার্থী।

প্রতিবেদক: CLBD- নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী (সিভিল) পদে নিয়োগের সুপারিশপ্রাপ্তদের তালিকায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক শিক্ষার্থীরা। প্রকাশিত ফলাফল অনুযায়ী, সুপারিশপ্রাপ্ত ১৮১ জনের মধ্যে ৩১ জনই চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক।

ব্র্যাকের দুই দশকের অধ্যায় শেষে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাফিয়াত রশিদ মিথিলা success

ব্র্যাকের দুই দশকের অধ্যায় শেষে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাফিয়াত রশিদ মিথিলা

প্রতিবেদক: CLBD- নিজস্ব প্রতিনিধি

আন্তর্জাতিক উন্নয়ন খাতের দীর্ঘ অভিজ্ঞতা এবার গবেষণা ও শিক্ষকতায় কাজে লাগাবেন তিনি

RUET থেকে বিশ্ববিদ্যালয়ের লেকচারার, এবার ৪৭তম বিসিএসে ASP সাদ মোঃ আবি ওয়াক্কাছ success

RUET থেকে বিশ্ববিদ্যালয়ের লেকচারার, এবার ৪৭তম বিসিএসে ASP সাদ মোঃ আবি ওয়াক্কাছ

প্রতিবেদক: CLBD প্রতিনিধি

গাইবান্ধার সন্তান সাদ মোঃ আবি ওয়াক্কাছ সিদ্দিকী। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (RUET) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (EEE) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। বর্তমানে উত্তরা বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে ৪৭তম বিসিএসে সহকারী পুলিশ সুপার (ASP) পদে সুপারিশপ্রাপ্ত হয়ে সাফল্যের তালিকায় যুক্ত করেছেন নতুন অর্জন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী success

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী

প্রতিবেদক: সংগৃহীত

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫-এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২৯ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। এর মধ্যে ২০২২ ও ২০২৩ সালের জন্য সাতজন করে, ২০২৪ সালের জন্য সাতজন এবং ২০২৫ সালের জন্য আটজন শিক্ষার্থী রয়েছেন।