বুধবার; 23 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
বুধবার; 23 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ

Uttara University

Uttara University
campus-news

উত্তরা ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি ও অতিথিরা অংশ নেন।

Uttara University
campus-news

গবেষণার উদযাপন ও প্রভাবের স্বীকৃতি: উত্তরা ইউনিভার্সিটি

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে, উত্তরা ইউনিভার্সিটি তাদের বার্ষিক গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৬ আয়োজন করে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ অবদানের স্বীকৃতি ও সম্মাননা জানানো হয়।

Uttara University
campus-news

উত্তরা ইউনিভার্সিটির নেতৃত্বে অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা

উত্তরা ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা উচ্চশিক্ষা, শিক্ষকতা, গবেষণা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন শিক্ষাবিদ। বাংলা ভাষাবিজ্ঞানে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জনের পাশাপাশি তিনি উত্তরা ইউনিভার্সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। বর্তমানে উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন।

Uttara University
campus-news

ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদারে IMPAC Engineering পরিদর্শনে উত্তরা বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, শিল্প-অভিজ্ঞতা ও চাকরির সুযোগ বাড়াতে IMPAC Engineering-এর সঙ্গে সহযোগিতার উদ্যোগ নিয়েছে উত্তরা বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগ। শিগগিরই দুই প্রতিষ্ঠানের মধ্যে MoU স্বাক্ষরের প্রত্যাশা।

Uttara University
campus-news

বিএইটিই অ্যাক্রেডিটেশনের প্রস্তুতিতে উত্তরা বিশ্ববিদ্যালয়ে বিশেষ মেন্টরিং সেশন

উত্তরা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে ‘BAETE Accreditation Journey: Insights from Experts’ শীর্ষক মেন্টরিং সেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চারটি প্রকৌশল বিভাগের BAETE অ্যাক্রেডিটেশন প্রস্তুতি, BAETE Manual V3.0, কোর্স ফাইল, পরীক্ষা ব্যবস্থাপনা, থিসিস ও ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের ডকুমেন্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

Uttara University
campus-news

উত্তরা ইউনিভার্সিটিতে BNCC এর বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর দেশব্যাপী বৃক্ষরোপণ উদ্যোগের অংশ হিসেবে উত্তরা ইউনিভার্সিটিতে আনুষ্ঠানিক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিএনসিসি ক্যাডেটরা অংশ নেন।

Uttara University
entertainment-culture

উত্তরা ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত

উত্তরা ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী। ২০ আগস্ট / ০৫ ভাদ্র বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক ও স্মরণ সভার আয়োজন করা হয়।

Uttara University
campus-news

উত্তরা বিশ্ববিদ্যালয়ের সামনে বেপরোয়া কভার্ড ভ্যানের ধাক্কায় শিক্ষার্থী গুরুতর আহত

উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে ক্যাম্পাসের সামনে বটতলা এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি কভার্ড ভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

Uttara University
campus-news

উত্তরা ইউনিভার্সিটির কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬-এ অংশগ্রহণ

রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন ঢাকা হোটেলে গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬। ‘বেনচমার্ক বাংলাদেশ: গ্লোবাল স্ট্যান্ডার্ডে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গঠন’ প্রতিপাদ্যে আয়োজিত এই ফোরামে অংশগ্রহণ করেছে উত্তরা ইউনিভার্সিটি (ইউইউ)।

Uttara University
education

১২তম DEH আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর দ্বিতীয় দিন অনুষ্ঠিত

১২তম DEH আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়েছে নানা আয়োজন ও বর্ণিল কর্মসূচির মধ্য দিয়ে। দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একাডেমিক উপস্থাপনা ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Uttara University
education

উত্তরা ইউনিভার্সিটিতে ‘CA, CMA, ACCA & Beyond’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

উত্তরা ইউনিভার্সিটি তে “The Road to a Career in Professional Accounting: CA, CMA, ACCA & Beyond” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১২ আগস্ট ২০২৬ বিশ্ববিদ্যালয়ের Multipurpose Hall-এ এ সেমিনার অনুষ্ঠিত হয়।

Uttara University
education

উত্তরা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত “ইউইউ ইনোভেটক্স ২০২৬” — প্রযুক্তি, গবেষণা ও সংস্কৃতির এক ঐতিহাসিক মিলনমেলা সম্পন্ন

উত্তরা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের উদ্যোগে এবং HOQUE CONSULTANCY-এর প্রেজেন্টেশনে আয়োজিত “ইউইউ ইনোভেটক্স ২০২৬ — আইডিয়া, রিসার্চ অ্যান্ড এআই প্র্যাকটিস” গতকাল (১১ আগস্ট ২০২৬) উত্তরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক কর্মশালা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে একটি অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়।

Uttara University
football

ভিসি স্পোর্টস উইকে ইসলামিক স্টাডিজকে জেতালেন জনি: ৭ গোল ও ২ অ্যাসিস্টে দুর্দান্ত পারফরম্যান্স

উত্তরা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ‘ভিসি স্পোর্টস উইক ২০২৬’-এর ফুটবলে অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ৬০তম ব্যাচের শিক্ষার্থী মো: জনি আকন্দ (আইডি: ২২৩৩২৩১০১৫)। পুরো টুর্নামেন্ট জুড়ে একাই ৭টি গোল এবং ২টি অ্যাসিস্ট করে নিজের বিভাগকে এনে দিয়েছেন একের পর এক গুরুত্বপূর্ণ জয়।