মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
মঙ্গলবার; 22 সেপ্টেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

১২তম DEH আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর দ্বিতীয় দিন অনুষ্ঠিত

১২তম DEH আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর দ্বিতীয় দিন অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটির Department of English-এর শিক্ষার্থীরা ও শিক্ষকবৃন্দ
১২তম DEH আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়েছে নানা আয়োজন ও বর্ণিল কর্মসূচির মধ্য দিয়ে। দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একাডেমিক উপস্থাপনা ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দিনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক শামসাদ মর্তুজা। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন School of Arts and Humanities-এর ডিন অধ্যাপক কায়সার হামিদুল হক এবং বিভাগের প্রধান অধ্যাপক আরিফা ঘানি রহমান।

দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিল একাডেমিক উপস্থাপনা প্রতিযোগিতা। এতে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি ১৪টি বিশ্ববিদ্যালয়ের ২৭ জন শিক্ষার্থী তাৎক্ষণিক বক্তৃতা (Extempore Speech) প্রতিযোগিতায় অংশ নেন।

একাডেমিক উপস্থাপনা প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন Independent University, Bangladesh-এর School of Liberal Arts and Social Sciences-এর ডিন অধ্যাপক বখতিয়ার আহমেদ এবং গবেষক, লেখক ও অনুবাদক টিনা নন্দী। অন্যদিকে, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার বিচারক ছিলেন BRAC University-এর Department of English and Humanities-এর সহযোগী অধ্যাপক ড. মাহরুবা মওতুশী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের Department of English-এর সহযোগী অধ্যাপক শেহরীন আতাউর খান।

এদিকে, সম্মেলনের সাংস্কৃতিক পর্বেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন উত্তরা ইউনিভার্সিটির Department of English-এর শিক্ষার্থীরা। কসপ্লে ও আর্ট প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ সম্মেলনে যোগ করে নতুন মাত্রা। শিক্ষার্থীদের সঙ্গে সার্বিকভাবে উপস্থিত থেকে তাদের উৎসাহ ও সহযোগিতা করেন বিভাগের ফ্যাকাল্টি সদস্যরা।

উত্তরা ইউনিভার্সিটি Department of English-এর শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন Assistant Professor Naznin Jahan, Lecturer and Coordinator Fahim Ahmed Faisal, Lecturer Autandrila Chakraborty, Lecturer Md Naeem Uddin-সহ বিভাগের আরও শিক্ষকবৃন্দ।


শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সৃজনশীলতা ও জ্ঞানভিত্তিক উপস্থাপনার মধ্য দিয়ে পুরো দিনজুড়ে সম্মেলন প্রাঙ্গণে বিরাজ করে প্রাণবন্ত ও বুদ্ধিবৃত্তিক পরিবেশ। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, বিচারক, শিক্ষক ও সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা ও উৎসাহের জন্য আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

সম্মেলনের তৃতীয় ও শেষ দিনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক প্রতিযোগিতা, কসপ্লে ও আর্ট প্রতিযোগিতা। দিনশেষে বিজয়ীদের নাম ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১২তম DEH আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর সমাপ্তি ঘটবে।

সম্পর্কিত খবর

একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শিক্ষার্থীর education

একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শিক্ষার্থীর

প্রতিবেদক: সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী আরফীন রিফাত ও জান্নাতুল ফেরদৌস ইবনাতের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইবনাত। একই দিনে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরফীন রিফাতেরও মৃত্যু হয়েছে।

ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যায় রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়! education

ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যায় রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!

প্রতিবেদক: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের তদন্তে নতুন করে প্রশ্ন উঠেছে গভীর রাতে এক সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি নিয়ে। হত্যাকাণ্ডের সম্ভাব্য সময়ের কাছাকাছি রাত ১টা ৪৮ মিনিটে লালন শাহ হলের সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করলেও তদন্ত প্রতিবেদনে তার পরিচয় উল্লেখ করা হয়নি। ফলে হত্যাকাণ্ডের রাতে ওই ব্যক্তির উপস্থিতি ও পরিচয় নিয়ে নতুন করে রহস্য তৈরি হয়েছে।

চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভবনে তালা education

চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভবনে তালা

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভ করেন চুয়েট শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— ‘তিনি আর চুয়েটের ভিসি নেই’ education

বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— ‘তিনি আর চুয়েটের ভিসি নেই’

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকায় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে এসে অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম জানতে পারলেন, তিনি আর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নেই। এর মধ্যেই সরকার বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। নিয়োগ পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।