শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

উত্তরা ইউনিভার্সিটির কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬-এ অংশগ্রহণ

উত্তরা ইউনিভার্সিটির কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬-এ অংশগ্রহণ
উত্তরা ইউনিভার্সিটির কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬-এ অংশগ্রহণ
রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন ঢাকা হোটেলে গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬। ‘বেনচমার্ক বাংলাদেশ: গ্লোবাল স্ট্যান্ডার্ডে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গঠন’ প্রতিপাদ্যে আয়োজিত এই ফোরামে অংশগ্রহণ করেছে উত্তরা ইউনিভার্সিটি (ইউইউ)।

ফোরামে বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের শীর্ষ নেতা ও স্টেকহোল্ডাররা বৈশ্বিক মান, গবেষণায় উৎকর্ষ, আন্তর্জাতিকীকরণ, শিক্ষার্থীদের ক্যারিয়ার সাফল্য এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। বিশেষ করে কিউএস র্যাংকিং পদ্ধতিবিষয়ক সেশন, কিউএস র্যাংকিং ২০২৮-এর সম্ভাবনা, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে গ্র্যাজুয়েটদের দক্ষতা এবং জলবায়ু-সহনশীল উচ্চশিক্ষা কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরা হয়।

উত্তরা ইউনিভার্সিটি জানিয়েছে, তারা একাডেমিক উৎকর্ষ, গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রতিষ্ঠানিক উন্নয়ন জোরদার করার পাশাপাশি বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের অগ্রগতিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয়টি মনে করে, যৌথ উদ্যোগ, উদ্ভাবন এবং বৈশ্বিক সংযোগ বাড়ানোর মাধ্যমেই দেশের উচ্চশিক্ষা খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।

সম্পর্কিত খবর

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য campus-news

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন COP-31-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনোনয়নে আগামী ৮ থেকে ১৯ নভেম্বর তিনি এ সম্মেলনে অংশ নেবেন। তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম রুটিন দায়িত্ব পালন করবেন।

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম campus-news

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সিএলসি) পরিচালকের দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছেন অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মান্নান। তাঁর অপারগতায় ইনস্টিটিউটটির সাময়িক পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি campus-news

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি

প্রতিবেদক: শেকৃবি প্রতিনিধি

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার তালিকায় ৭ ধাপ এগিয়ে ২৪৭তম অবস্থানে উঠে এসেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। এশিয়ার মূল র‍্যাঙ্কিংয়ে ৮০১–৮৫০তম ব্যান্ডে নিজেদের অবস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি campus-news

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।