রবিবার; 08 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 08 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

বিএইটিই অ্যাক্রেডিটেশনের প্রস্তুতিতে উত্তরা বিশ্ববিদ্যালয়ে বিশেষ মেন্টরিং সেশন

বিএইটিই অ্যাক্রেডিটেশনের প্রস্তুতিতে উত্তরা বিশ্ববিদ্যালয়ে বিশেষ মেন্টরিং সেশন
BAETE Accreditation Journey: Insights from Experts শীর্ষক মেন্টরিং সেশন
উত্তরা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে ‘BAETE Accreditation Journey: Insights from Experts’ শীর্ষক একটি বিশেষ মেন্টরিং সেশন অনুষ্ঠিত হয়েছে। সেশনটির মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের BAETE অ্যাক্রেডিটেশন অর্জনের প্রস্তুতিকে আরও শক্তিশালী করা।

মেন্টরিং সেশনটি পরিচালনা করেন প্রফেসর ড. মো. আবদুর রাজ্জাক, পরিচালক, IQAC, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)। তিনি BAETE অ্যাক্রেডিটেশনের বিভিন্ন মানদণ্ড, BAETE Manual V3.0 এবং পূর্ববর্তী Manual V2.1-এর সঙ্গে নতুন ম্যানুয়ালের গুরুত্বপূর্ণ পার্থক্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় তিনি থিওরি ও সেশনাল কোর্সের কোর্স ফাইল প্রস্তুত ও সংরক্ষণ, ওপেন-এন্ডেড ও জটিল প্রকৌশল সমস্যা সংশ্লিষ্ট কোর্সের ডকুমেন্টেশন, প্রশ্নপত্র মডারেশন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ফরম, মিড-টার্ম ও ফাইনাল-টার্ম পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো, থিসিসের নির্দেশিকা এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট-সংক্রান্ত কোর্স ডকুমেন্টেশন নিয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন।

মেন্টরিং সেশনে উত্তরা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের (BOT) সম্মানিত একজন সদস্য, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং স্কুল অব সিভিল, এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং-এর চারটি বিভাগের সকল PSAC সদস্য এবং IQAC-এর পরিচালক প্রফেসর ড. এএসএম শাহাবুদ্দিন-এর নেতৃত্বে IQAC-এর পূর্ণাঙ্গ টিম উপস্থিত ছিলেন।

সেশনটিতে BAETE অ্যাক্রেডিটেশনের প্রয়োজনীয়তা ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক আলোচনা হয়। পাশাপাশি একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, প্রয়োজনীয় ডকুমেন্টেশন এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় বিভাগগুলোর প্রস্তুতি আরও কার্যকর করার বিষয়ে ব্যবহারিক পরামর্শ দেওয়া হয়।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের চারটি প্রকৌশল বিভাগের BAETE অ্যাক্রেডিটেশন অর্জনের প্রচেষ্টায় এই মেন্টরিং সেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সম্পর্কিত খবর

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য campus-news

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন COP-31-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনোনয়নে আগামী ৮ থেকে ১৯ নভেম্বর তিনি এ সম্মেলনে অংশ নেবেন। তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম রুটিন দায়িত্ব পালন করবেন।

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম campus-news

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সিএলসি) পরিচালকের দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছেন অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মান্নান। তাঁর অপারগতায় ইনস্টিটিউটটির সাময়িক পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি campus-news

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি

প্রতিবেদক: শেকৃবি প্রতিনিধি

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার তালিকায় ৭ ধাপ এগিয়ে ২৪৭তম অবস্থানে উঠে এসেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। এশিয়ার মূল র‍্যাঙ্কিংয়ে ৮০১–৮৫০তম ব্যান্ডে নিজেদের অবস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি campus-news

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।