রবিবার; 08 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 08 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

উত্তরা বিশ্ববিদ্যালয়ের সামনে বেপরোয়া কভার্ড ভ্যানের ধাক্কায় শিক্ষার্থী গুরুতর আহত

উত্তরা বিশ্ববিদ্যালয়ের সামনে বেপরোয়া কভার্ড ভ্যানের ধাক্কায় শিক্ষার্থী গুরুতর আহত
শিক্ষার্থী গুরুতর আহত
উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে ক্যাম্পাসের সামনে বটতলা এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি কভার্ড ভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে বটতলা এলাকায় একটি কভার্ড ভ্যান রং সাইড দিয়ে অত্যন্ত বেপরোয়াভাবে এসে ওই শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়।

ঘটনার পর সংশ্লিষ্ট কভার্ড ভ্যানটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জব্দে রয়েছে। এ ঘটনায় পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ণাঙ্গ জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে রোডস অ্যান্ড হাইওয়েজ কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সড়কটি সরকারি হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ উদ্যোগে সেখানে স্পিড ব্রেকার স্থাপন করতে পারে না। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য campus-news

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন COP-31-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনোনয়নে আগামী ৮ থেকে ১৯ নভেম্বর তিনি এ সম্মেলনে অংশ নেবেন। তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম রুটিন দায়িত্ব পালন করবেন।

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম campus-news

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সিএলসি) পরিচালকের দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছেন অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মান্নান। তাঁর অপারগতায় ইনস্টিটিউটটির সাময়িক পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি campus-news

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি

প্রতিবেদক: শেকৃবি প্রতিনিধি

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার তালিকায় ৭ ধাপ এগিয়ে ২৪৭তম অবস্থানে উঠে এসেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। এশিয়ার মূল র‍্যাঙ্কিংয়ে ৮০১–৮৫০তম ব্যান্ডে নিজেদের অবস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি campus-news

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।