শনিবার; 07 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শনিবার; 07 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

উত্তরা ইউনিভার্সিটিতে BNCC এর বৃক্ষরোপণ কর্মসূচি

উত্তরা ইউনিভার্সিটিতে BNCC এর বৃক্ষরোপণ কর্মসূচি
বৃক্ষ রোপণ শেষে ইউ ইউ ভিসি ও টিম
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর দেশব্যাপী বৃক্ষরোপণ উদ্যোগের প্রতি সংহতি জানিয়ে উত্তরা ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা-কে বিএনসিসি ক্যাডেটদের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে উপাচার্য বিএনসিসি ক্যাডেটদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রথম বৃক্ষ রোপণ করেন।

বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিএনসিসির দেশব্যাপী পরিবেশবান্ধব উদ্যোগে উত্তরা ইউনিভার্সিটির আনুষ্ঠানিক অংশগ্রহণের সূচনা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রতি ইউনিভার্সিটির অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা বিএনসিসি ক্যাডেটদের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ রক্ষার এ গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রতি সমর্থন জানান।

উত্তরা ইউনিভার্সিটির কর্তৃপক্ষের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ইউনিভার্সিটির প্রাঙ্গণকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার পাশাপাশি বৃহত্তর পরিসরে পরিবেশ সংরক্ষণে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সম্পর্কিত খবর

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য campus-news

COP-31 সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন COP-31-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনোনয়নে আগামী ৮ থেকে ১৯ নভেম্বর তিনি এ সম্মেলনে অংশ নেবেন। তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম রুটিন দায়িত্ব পালন করবেন।

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম campus-news

জাবির সিএলসি পরিচালকের দায়িত্বে অপারগ মোস্তফা নাজমুল, সাময়িক দায়িত্বে প্রোভিসি শামছুল আলম

প্রতিবেদক: জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সিএলসি) পরিচালকের দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছেন অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মান্নান। তাঁর অপারগতায় ইনস্টিটিউটটির সাময়িক পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি campus-news

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ায় ২৪৭তম শেকৃবি

প্রতিবেদক: শেকৃবি প্রতিনিধি

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার তালিকায় ৭ ধাপ এগিয়ে ২৪৭তম অবস্থানে উঠে এসেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। এশিয়ার মূল র‍্যাঙ্কিংয়ে ৮০১–৮৫০তম ব্যান্ডে নিজেদের অবস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি campus-news

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।