বিইউএফটিতে অনুষ্ঠিত হলো ৭ম টেক্সটাইল গবেষণা সম্মেলন
বস্ত্র ও পোশাকশিল্পে গবেষণা, টেকসই উন্নয়ন এবং উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) অনুষ্ঠিত হয়েছে ‘৭ম বিইউএফটি–ক্রিস্যাট টেক্সটাইল রিসার্চ কনফারেন্স (টিআরসি) ২০২৬’। গতকাল ঢাকার তুরাগের নিশাতনগরে অবস্থিত বিইউএফটির নিজস্ব অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের শিক্ষাবিদ, গবেষক, প্রযুক্তিবিদ ও তৈরি পোশাক খাতের শিল্পোদ্যোক্তারা অংশ নেন।