শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
উচ্চশিক্ষা

বিইউএফটিতে অনুষ্ঠিত হলো ৭ম টেক্সটাইল গবেষণা সম্মেলন

বিইউএফটিতে অনুষ্ঠিত হলো ৭ম টেক্সটাইল গবেষণা সম্মেলন
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান এবং বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী। ​

স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব অ্যাপারেল স্টাডিজের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবাইয়াত চৌধুরী। এছাড়া উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাজ্যের লাফবরো ইউনিভার্সিটির টেক্সটাইল প্রোগ্রাম লিডার ও ক্রিস্যাটের প্রতিষ্ঠাতা ড. আবু সাদাত এম. সায়েম।

​সম্মেলনে কি-নোট স্পিকার ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য দেন পাকিস্তানের ন্যাশনাল টেক্সটাইল ইউনিভার্সিটির অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. হাফসা জামশেদ এবং চীনের চেংদু ছিংগং পলিটেকনিক ইউনিভার্সিটির অধ্যাপক নিহং পাং। বিশ্ব প্রেক্ষাপটে টেক্সটাইল খাতের প্রযুক্তিগত অগ্রগতি, টেকসই উৎপাদন ও গবেষণার নানা দিক তাঁরা তুলে ধরেন।

​সম্মেলনের কারিগরি সেশনগুলোতে টেক্সটাইল বর্জ্য পুনর্ব্যবহার (Recycling), পোশাক উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও স্মার্ট টেক্সটাইলের ব্যবহার, টেকসই কাঁচামাল, নবায়নযোগ্য জ্বালানি এবং বৈশ্বিক পরিবেশগত নীতি পরিপালনের মতো সমসাময়িক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণাপত্র উপস্থাপিত ও আলোচিত হয়।

​আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘বিইউএফটি-ক্রিস্যাট-সেন্ত্রো ডিজিটাল ফ্যাশন ক্যাটওয়াক’ এবং ‘ক্রিস্যাট ৫-মিনিট রিসার্চ’ প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আবদুল জলিল।

সম্পর্কিত খবর

জবির সমাবর্তন ফি বাড়ল প্রায় দ্বিগুণ, প্রশাসন বলল— ‘কমানোর সুযোগ নেই’ higher-education

জবির সমাবর্তন ফি বাড়ল প্রায় দ্বিগুণ, প্রশাসন বলল— ‘কমানোর সুযোগ নেই’

প্রতিবেদক: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের রেজিষ্ট্রেশন ফি জবির প্রথম সমাবর্তন ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় প্রায় দ্বিগুণ নির্ধারণ এবং নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে প্রফেশনাল ও সান্ধ্যকালীন প্রোগ্রামের শিক্ষার্থীদের একই সমাবর্তনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু ৭ সেপ্টেম্বর, করবেন যেভাবে higher-education

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু ৭ সেপ্টেম্বর, করবেন যেভাবে

প্রতিবেদক: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল পুনঃমূল্যায়নের আবেদন আগামী ৭ সেপ্টেম্বর শুরু হবে। আগ্রহী শিক্ষার্থীরা ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ফি প্রতি পত্রের জন্য উত্তরপত্র পুনঃমূল্যায়নের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।

আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের higher-education

আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের

প্রতিবেদক: সংগৃহীত

মিশরের প্রসিদ্ধ আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩টি বিষয়ে পড়ার সুযোগ পান কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়টির ফ্যাকাল্টি অফ ল্যাঙ্গুয়েজ এন্ড ট্রান্সলেশন বিভাগের বাংলাদেশি শিক্ষার্থী মুহাম্মদ জায়েদ।

EWU-তে Japan-এ Research ও Higher Education Opportunities নিয়ে Seminar higher-education

EWU-তে Japan-এ Research ও Higher Education Opportunities নিয়ে Seminar

প্রতিবেদক: সংগৃহীত

East West University (EWU)-এর Department of English, Japanese Universities Alumni Association in Bangladesh (JUAAB)-এর সঙ্গে যৌথভাবে Japan-এ research ও higher education opportunities নিয়ে একটি গুরুত্বপূর্ণ seminar আয়োজন করেছে। </br> “Unlock Your Global Future: Research & Study in Japan” শীর্ষক এই seminarটি রবিবার, ১৬ আগস্ট ২০২৬, EWU-এর Manzur Elahi Auditorium-এ অনুষ্ঠিত হয়।