শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

BUFT এ এএমটি প্রদর্শনী ও শো ২০২৬ অনুষ্ঠিত

BUFT এ এএমটি প্রদর্শনী ও শো ২০২৬ অনুষ্ঠিত
BUFT এ এএমটি প্রদর্শনী ও শো ২০২৬ অনুষ্ঠিত
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (BUFT)-এর অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি (AMT) বিভাগ আয়োজিত ‘AMT Exhibition and Show 2026’ অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হল ও সংলগ্ন উন্মুক্ত স্থানে এ প্রদর্শনী ও শোর আয়োজন করা হয়।

প্রদর্শনীতে ২২১, ২২২, ২৩১ ও ২৩২ ব্যাচের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, সৃজনশীল কাজ এবং ব্যবহারিক অর্জন তুলে ধরা হয়। এসব প্রকল্পের মাধ্যমে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি বিষয়ে শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা, সৃজনশীলতা এবং শিল্পভিত্তিক শিক্ষার প্রতিফলন ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BUFT-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. ফারুক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BUFT-এর ভাইস-চ্যান্সেলর (ডেজিগনেট) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব অ্যাপারেল স্টাডিজের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবাইয়াত চৌধুরী।

এ আয়োজন শিক্ষার্থীদের তাদের একাডেমিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা প্রদর্শনের পাশাপাশি শ্রেণিকক্ষের শিক্ষাকে বাস্তব শিল্পক্ষেত্রের প্রয়োগের সঙ্গে সংযুক্ত করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগ ও সৃজনশীলতার প্রশংসা করেন। একই সঙ্গে তারা ভবিষ্যতে আরও দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের মাধ্যমে বাংলাদেশের বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ পোশাকশিল্পে কার্যকর অবদান রাখার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

সম্পর্কিত খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি campus-news

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সুহানা রহমান সুকন্যা campus-news

‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সুহানা রহমান সুকন্যা

প্রতিবেদক: Campus Ambassador

সুহানা ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার এ অর্জনে ব্রিটিশ রাজপরিবারের দুই সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি পৃথক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। তারা দুজনই প্রয়াত প্রিন্সেস ডায়ানার সন্তান এবং তার স্মৃতিতে প্রতিষ্ঠিত এ পুরস্কারের সঙ্গে যুক্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা campus-news

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. এ বি এম শাহাদাত হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা দেনমোহর, নিজের ও দুই সন্তানের ভরণপোষণ আদায়ের দাবিতে পারিবারিক আদালতে মামলা করেছেন তাঁর স্ত্রী রোজিনা সুলতানা। গত ২৮ অক্টোবর দায়ের করা মামলায় ৪৬ মাসের বকেয়া ভরণপোষণ, ইদ্দতকালীন খোরপোশ এবং দুই সন্তানের ভবিষ্যৎ ভরণপোষণও দাবি করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।

এইচএসসি-২০২৬: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৬৩ শিক্ষার্থী campus-news

এইচএসসি-২০২৬: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৬৩ শিক্ষার্থী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

<p><strong>এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২ হাজার ৩৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৮৬৩ জন জিপিএ-৫ অর্জন করেছে। কলেজটির গড় পাসের হার ৯৭.৬০ শতাংশ। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।</strong></p>