শুক্রবার; 06 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 06 নভেম্বর 2026 | আর্কাইভ
ক্যাম্পাস নিউজ

বিইউএফটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ

বিইউএফটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ
বিইউএফটি
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির, স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) সভাপতি মো. শাহরিয়ার এবং বিইউএফটির সাবেক শিক্ষার্থী ও মার্কস অ্যান্ড স্পেনসারের সাবেক হেড অব রিজিয়ন স্বপ্না ভৌমিক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিইউএফটির উপাচার্য অধ্যাপক আইয়ুব নবী খান, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ এবং শিক্ষার্থীকল্যাণ পরিচালক অধ্যাপক মো. অলীউল আলম।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তারা বিশ্ববিদ্যালয়জীবনকে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। তাঁরা একাডেমিক জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীলতা, নেতৃত্ব, নৈতিক মূল্যবোধ এবং ভবিষ্যতের ফ্যাশন, টেক্সটাইল, ব্যবসা ও প্রযুক্তি খাতের পরিবর্তিত চাহিদার জন্য নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বর্তমান ও নবাগত এক শিক্ষার্থী তাঁদের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরেন। পরিবেশসচেতনতা তৈরির বার্তা হিসেবে স্নোটেক্স গ্রুপের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি campus-news

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

প্রতিবেদক: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সুহানা রহমান সুকন্যা campus-news

‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সুহানা রহমান সুকন্যা

প্রতিবেদক: Campus Ambassador

সুহানা ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার এ অর্জনে ব্রিটিশ রাজপরিবারের দুই সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি পৃথক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। তারা দুজনই প্রয়াত প্রিন্সেস ডায়ানার সন্তান এবং তার স্মৃতিতে প্রতিষ্ঠিত এ পুরস্কারের সঙ্গে যুক্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা campus-news

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা

প্রতিবেদক: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. এ বি এম শাহাদাত হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা দেনমোহর, নিজের ও দুই সন্তানের ভরণপোষণ আদায়ের দাবিতে পারিবারিক আদালতে মামলা করেছেন তাঁর স্ত্রী রোজিনা সুলতানা। গত ২৮ অক্টোবর দায়ের করা মামলায় ৪৬ মাসের বকেয়া ভরণপোষণ, ইদ্দতকালীন খোরপোশ এবং দুই সন্তানের ভবিষ্যৎ ভরণপোষণও দাবি করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।

এইচএসসি-২০২৬: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৬৩ শিক্ষার্থী campus-news

এইচএসসি-২০২৬: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৬৩ শিক্ষার্থী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

<p><strong>এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২ হাজার ৩৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৮৬৩ জন জিপিএ-৫ অর্জন করেছে। কলেজটির গড় পাসের হার ৯৭.৬০ শতাংশ। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।</strong></p>